By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মরক্কোতে ভূমিকম্প : হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মরক্কোতে ভূমিকম্প : হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মরক্কোতে ভূমিকম্প : হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা

Last updated: 2023/09/09 at 11:30 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক :উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জন মানুষ নিহত হয়েছেন। সঙ্গে ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। আর ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়াদের উদ্ধার এবং বাঁচাতে এখন হাতে করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল মাটিতে থেকে মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আর এটির স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ডের মতো।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর ও পাহাড়ি অঞ্চলগুলো। রাতের আঁধারে ভূমিকম্প হওয়ায় এখনো পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

তবে যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেই যেতে পারছেন না উদ্ধারকারীরা। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আশপাশের সড়কগুলো ভেঙে গেছে বা ধ্বংসস্তূপ পড়ে আটকে গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মারাখেস থেকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক কর্মী জানিয়েছেন, তারা সবাই প্রথমে ঝাঁকুনি অনুভব করেন। এরপর দ্রুত নিচে নেমে আসেন। নিচে নেমে দেখেন অনেক মানুষ রাস্তায় চলে এসেছেন।

তিনি আরও জানিয়েছেন, দ্রুত বাইরে চলে আসার পর মানুষ প্রথমে বুঝতে পারেননি কি হয়েছে। কিন্তু একটু পর সেখানে আর্তনাত শুরু হয়। কারণ অনেকে দেখতে পান তারা বা তাদের পরিবারের সদস্যরা মারাত্মকভাবে জখম হয়েছেন।

সিএনএন-এর এ কর্মী আরও জানিয়েছেন, হতাহতের সংখ্যা এত বেশি আর গুরুতর ছিল যে, সবাইকে চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছিল না। এমনকি অ্যাম্বুলেন্সের ভেতর জায়গা না থাকায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু, বিশ্বনেতাদের বরণ করছেন মোদি
Next Article খুলনায় পুলিশ সদস্যের মা হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?