By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মরুভূমির ফল রকমেলন চাষে সফল কৃষক রবিউল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > মরুভূমির ফল রকমেলন চাষে সফল কৃষক রবিউল
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মরুভূমির ফল রকমেলন চাষে সফল কৃষক রবিউল

Last updated: 2024/11/21 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল রকমেলন। এ ফসলটি অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করছে। তাছাড়া সুস্বাদু এ ফলের চাহিদাও বাজারে ভালো বলে জানান কৃষকরা।
উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, তিনি উন্নয়ন প্রচেষ্টা নামের একটি বেসরকারী সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ২০শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে রকমেলন ফল চাষ করে লাভবান হচ্ছেন। এ বছরও তিনি ২০শতাংশ জমিতে জাম্বু জাতের রকমেলন চাষ করে ভাল ফলন পেয়েছেন। ২০ শতাংশ জমিতে ৪৫ হাজার টাকা খরচ হলেও রকমেলন বিক্রি করেছেন ৭২ হাজার টাকার। ২৭ হাজার টাকা নীট লাভ করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, একটি রকমেলনের ওজন ২ থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বাজারে বড় ফল ৮০ টাকা ও মাঝারি ফল ৫০টাকা কেজি করে বিক্রি হয়ে থাকে।
তিনি আরও বলেন, বীজ রোপন থেকে রকমেলন উত্তোলন পর্যন্ত প্রায় ৭০ দিন সময় লেগেছে তার। যা অন্য যে কোনো ফসলের তুলনায় খুবই সল্প সময়ে একটি লাভজনক ফসল রকমেলন। আগামীতে আরো বেশি জমিতে ফসলটি চাষ করবেন বলে জানান তিনি।
আরেক কৃষক ফরিদা বেগম বলেন, তিনি ১৫ শতক জমিতে রকমেলন চাষ করে প্রায় ২০ হাজার টাকা লাভ পেয়েছেন।
ভায়ড়া গ্রামের কৃষক সোহাগ হোসেন জানান, ১৬ শতাংশ জমিতে রকমলেন ফল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনি। ১৬ শতাংশ জমিতে রকমেলন উৎপাদনে খরচ হয়েছে ২৫ হাজার টাকা এবং বিক্রি করেছেন প্রায় ৪৫ হাজার টাকা। খুলনার এক ব্যাপারী তার ক্ষেত থেকেই ২ হাজার টাকা মণ দরে উক্ত রকমেলন কিনে নিয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান জানান, রকমেলন পুষ্টিগুণে অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি। যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন জানান, তালা উপজেলার নগরঘাটা ও তেঁতুলিয়া ইউনিয়নের ৫জন কৃষককে রকমেলন চাষের উপর উন্নত প্রশিক্ষণ দেয়ার পর বাণিজ্যিকভাবে ফসলটি চাষ করেছেন তারা। চাষিরা বলেন প্রতিটি রকমেলন ২থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়েছে। এটি নতুন ফসল হলেও প্রত্যেক কৃষক লাভবান হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তাদের এই রকমেলন চাষ দেখে অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছে আগামীতে চাষ করার জন্য। অনেকে বিদেশি এই ফলের চাষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে আসছেন।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, উপজেলাতে কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে রকমেলন চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। তবে সল্প সময়ের লাভজনক একটি ফসল এটি। রকমেলন যদিও এটি মরু অঞ্চলের ফসল। অত্র অঞ্চলের মাটি ও আবহাওয়া সবধরনের ফসলের উপযোগি। তাই আগামীর জন্য সম্ভাবনাময় বলা যেতে পারে ফসলটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় রাস্তা ও প্রাথমিক স্কুলের ইমারতের কাজ পরিদর্শন
Next Article তালাল দুটি ইউনিয়নে জাসাসের আহবায়ক কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?