By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

Last updated: 2025/03/14 at 4:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় তল্লাশিচৌকিতে ছাবিউল ইসলামের প্রাইভেট কার তল্লাশি করে এসব টাকা পাওয়া যায়। পরে টাকা ও গাড়িসহ তাঁকে পুলিশ আটক করে থানা হেফাজতে নেয়।
জব্দ টাকা জমি বিক্রির বলে পুলিশকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। তিনি গাইবান্ধা থেকে রাজশাহী নগরীর নিজ বাসায় যাচ্ছিলেন।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
একরামুল হক জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া উপজেলার চলনবিল গেটে নাটোর-বগুড়া মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের অংশ থেকে ৩৬ লাখ ৯৪ টাকা জব্দ করে পুলিশ। পরে জানা যায়, গাড়িটি গাইবান্ধা এলজিইডি প্রকৌশলীর। তিনি ওই প্রাইভেট কারে ছিলেন। অস্বাভাবিক টাকা নিয়ে ভ্রমণ ও টাকার উৎস জানতে তাঁকে সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়। ওই নির্বাহী প্রকৌশলী জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন বলে দাবি করেন। তবে তাঁর কথায় অস্পষ্টতা থাকায় বিষয়টি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) খবর দেওয়া হয়।
নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে কালো ব্যাগে ভরা অবস্থায় ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেট কার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেট কারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা এলজিইডির কর্মচারী বলেন, স্যার বৃহস্পতিবার হলেই সাদা মাইক্রোবাসটি নিয়ে তাঁর বাড়িতে যান। পাঁচ দিন অফিস করে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেন। সেগুলো গাড়িতে করে বাড়ি নিয়ে যান।
ছাবিউল ইসলামের সহকারী রিয়াজ বলেন, ‘স্যার কি এই বৃহস্পতিবারই বাড়িতে টাকা নিয়ে গেছেন। বৃহস্পতিবার আসলেই স্যার কিছু না কিছু টাকা নিয়ে যান। আর এই টাকাগুলো তো স্যার একাই খান না। রাজশাহীতে নেতা ও ঢাকা অফিসে কিছু পাঠাতে হয় স্যারকে। আমি এইটুকু জানি।’
ছাবিউল ইসলাম দীর্ঘ ২১ বছর ধরে গাইবান্ধায় কর্মরত। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বির পালক ছেলে হিসেবেই আওয়ামী লীগের সবাই জানার কারণে তিনি অনিয়ম দুর্নীতি করলেও তাঁর বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পাননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যৌথবাহিনীর অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ৩৮৩
Next Article চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?