By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মহেশপুরের মহাসড়কের উপর কলার হাট, জণভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > মহেশপুরের মহাসড়কের উপর কলার হাট, জণভোগান্তি
ঝিনাইদাহ

মহেশপুরের মহাসড়কের উপর কলার হাট, জণভোগান্তি

Last updated: 2026/02/27 at 6:23 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ব্যস্ততম খালিশপুর-মহেশপুর মহাসড়কের উপর কলার হাটটি এখন সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী হাটটি স্থানান্তরের জোর দাবিও জানিয়ে আসছে র্দীঘ দিন ধরে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, উপজেলার মহেশপুর খালিশপুর মহাসড়কের উপরে দীর্ঘদিন ধরে কলার হাট বা কাঁচা মালের হাট বসে থাকে। সপ্তাহে ২ দিন শুক্র ও সোমবার হাটের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ রাস্তায় বিভিন্ন যানবাহনের জট লেগেই থাকে। ফলে দূর-পাল্লার যানবাহন, রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, অফিস গামী লোকজন দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকে হয়। এতে মানুষের ভোগান্তির যেন শেষ থাকে না। বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। কলার বিভিন্ন আবর্জনা বিভিন্ন সময়ে মানুষ জন দূঘটনার কবলে পড়ে। কলার হাটের পশ্চিম পাশে কপোতাক্ষ নদ। এ নদে কলার হাটের আবর্জনা ফেলার কারনে একদিকে যেমন কপোতাক্ষ নদ ভরাট হচ্ছে অন্য দিকে মারাত্মক পরিবেশ দূষন ঘটছে। পরিবহন চাকল কামরুল ইসলাম জানান, হাটের দিন শুক্র ও সোমবার আমাদের এক থেকে দুই ঘন্টা যানজটে পরতে হয়। এ হাটটি অন্য কোথাও স্থানান্তর হলে মানুষ যানজট থেকে রক্ষ পেতো। ট্রাক চালক রাশেদুল ইসলাম জানান, খালিশপুর মহেশপুরের এক মাত্র ব্যস্থতম সড়ক এটি। আর এ রাস্তার উপর যদি এভাবে যানজট হয় তাহলে আমাদের ভোগান্তির শেষ থাকেনা। মাইক্রো চালক শরীফুল ইসলাম জানান, অনেক সময় গুরুতর অসুস্থ রুগী নিয়ে ঝিনাইদহে যাওয়ার সময় হাটের কারনে আমাদের যানজটে পড়তে হয়। আর এটা র্দীঘ দিনের। আজ পর্যন্ত এহাটটি কেউ অন্য কোন জায়গাই নিতে পারলোনা। এ বিষয়ে এস বি কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান জানান, কলার হাটের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে জানি। আর এতে জনগণের ভোগান্তিও হচ্ছে। কিন্তু তার পরও কি করবো। ভালো কোন স্থান পাচ্ছিনা যে কলার হাটটি সেখানে নিয়ে যাবো। কিন্তু তারপরও চেষ্টা করছি হাটটি সরানোর জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, খোঁজ-খবর নিয়ে কলার হাটের জন্য অন্যত্র জায়গা দেখার চেষ্টা করবো।

জন্মভূমি ডেস্ক February 27, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরে তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
Next Article চরমপন্থী ক্যাডার সোহেল হত্যাকাণ্ড, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা
আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

মহেশপুরে তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
ঝিনাইদাহ

শৈলকুপায় দু,পক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ৭

By জন্মভূমি ডেস্ক 1 week ago
ঝিনাইদাহ

ঝিনাদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?