By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহেশপুরে স্কুলের মালামাল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ীর গেট নির্মান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > মহেশপুরে স্কুলের মালামাল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ীর গেট নির্মান
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

মহেশপুরে স্কুলের মালামাল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ীর গেট নির্মান

Last updated: 2024/07/28 at 7:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর : বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবন ভেঙ্গে লোহার এ্যাঙ্গেল,টিন ও জানালা নিজ বাড়ীতে নিয়ে গেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক। তিনি নিজ বাড়ীর গেটও তৈরী করেছেন বিদ্যালয়ের টিন ও লোহান এ্যাঙ্গেল দিয়ে। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগও করেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আলী ও মুকুল মিয়া জানান, জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবনটি ভেঙ্গে ভবনের ১৬টি লোহার জানালা, ছোটবড় ৯০টি লোহার এ্যাঙ্গেল ও ৪৬টি টিন নিজ বাড়ীতে নিয়ে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক। তারা আরো জানান, এ বিষয়ে একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হককে বিদ্যালয়ের জিনিসপত্র বিদ্যালয়ে ফেরত নিয়ে আসার কথা বললেও তিনি এখনও পর্যন্ত নিয়ে আসেননি। যার কারনেই আমরা জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা পরিষদেও চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এ্যাডহক) কমিটির সভাপতি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা নিরুপায় হয়েই সরকারের বিভিন্ন দপ্তরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক বিদ্যালয়ের জানালা, টিন আর লোহার এ্যাঙ্গেল বাড়ীতে রাখার কথা অস্বীকার করে জানান, যা করেছে আমার আগের প্রধান শিক্ষক করেছে। আমি কিছুই করিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেতা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, আমার অফিসে জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশে বড় রদবদল
Next Article মহেশপুরে এক যোগে শেষ হচ্ছে ৯টি পিচ করনের রাস্তার কাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 24 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?