By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার
মাগুরাশীর্ষ খবর/ তাজা খবর

মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

Last updated: 2025/01/20 at 5:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাগুরা সদরের জাগলা চারা বটতলা এলাকায় রাস্তার পাশ থেকে এক শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নেতার নাম রফিকুল ইসলাম রুমন (৪০)। তিনি মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহত রুমন মাগুরা জেলা শ্রমিক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের লাইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শহরের পারলা এলাকায় বসবাস করা রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে।
নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরদিন ভোর রাতে খবর আসে চারা বটতলা এলাকায় রুমনের মরদেহ পড়ে আছে।
তিনি বলেন, জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। যেখানে তিনি মাঝে মাঝে যাত্রী পরিবহন করতেন। তাদের সঙ্গে কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সন্দেহ রয়েছে।
মিলন আরও বলেন, রুমনের মরদেহ থেকে বেশ খানিকটা দূরে হাতের গ্লাভস পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, রুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেও স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, রুমনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে ক্ষতিকর জেলী পুশকৃত ১৩শ’ কেজি গলদা চিংড়ি বিনষ্ট
Next Article জুলাই ঘোষণা নিয়ে ফেব্রুয়ারিতে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?