By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

Last updated: 2025/03/12 at 3:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সকালে সে দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া) আক্রান্ত হয়। চিকিৎসকদের হস্তক্ষেপে তার হৃৎস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও শিশুটি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সিএমএইচে গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, শিশুটির অবস্থা চরম সংকটাপন্ন। বুধবার সকাল আটটার দিকে প্রথমবার তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, চিকিৎসকদের প্রচেষ্টায় হৃৎস্পন্দন ফিরলেও কিছুক্ষণ পর আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্বিতীয়বারও চিকিৎসার মাধ্যমে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়। তবে শিশুটির মস্তিষ্ক কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) মাত্র ৩, যা মস্তিষ্কের সম্পূর্ণ অচেতন অবস্থার ইঙ্গিত দেয় (স্বাভাবিক মানুষের জন্য এই মাত্রা ১৫)।
চিকিৎসকেরা আরও জানান, ঘটনার সময় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়, যার ফলে তার মস্তিষ্কে দীর্ঘসময় অক্সিজেনের অভাব ঘটে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে এনে অক্সিজেন দিলে এতটা গুরুতর ক্ষতি নাও হতে পারত।
১ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে তার মা অভিযোগ করেছেন। এই ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ মামলার তিনজন পুরুষ আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয় এবং শিশুটির ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে। এরপর তিন আসামিকে পুনরায় মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন সন্ধ্যায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
সিএমএইচে শিশুটির চিকিৎসায় আট সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে সার্জিক্যাল, নিউরোলজি, হৃদরোগ, প্রসূতি, অ্যানেসথেসিয়া, ইউরোলজি ও থোরাসিক সার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এর মধ্যেই দেশের আরও ছয় স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, যা নিয়ে জনমনে ক্ষোভ আরও বাড়ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাউখালীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
Next Article ধর্ষনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 26 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?