By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাঝ-আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি, নিহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মাঝ-আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি, নিহত ১
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মাঝ-আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি, নিহত ১

Last updated: 2024/05/21 at 5:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাঝ-আকাশে ঝোড়োগতির বাতাসের জেরে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, ‘‘আমরা বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করছি।’’ লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে মাঝ-আকাশে তীব্র বাতাসের কবলে পড়ে সেটি। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট মঙ্গলবার ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দর জরুরি অবতরণ করেছে।

‘‘বিমানে থাকা সকল যাত্রী ও ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করাই আমাদের মূল অগ্রাধিকার। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছি এবং অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছি।’’

তবে কোন ধরনের পরিস্থিতিতে বিমানের ওই যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার হওয়া যায়নি। সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের একজন যাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন তা জানাননি তিনি।
যে যাত্রী মারা গেছেন তিনি কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এমননি তিনি সাধারণ যাত্রী নাকি ক্রু সদস্য সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি।

বেসামরিক বিমান বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বিবিসিকে বলেছেন, লাখ লাখ ফ্লাইট পরিচালনার প্রেক্ষাপটে এই ধরনের তীব্র ঝাঁকুনির কবলে পড়া বিমানে আহত হওয়ার ঘটনা তুলনামূলক বিরল। তবে তীব্র ঝাঁকুনির কারণে নাটকীয় কিছু ঘটতে পারে। এমনকি এর ফলে গুরুতর আহত কিংবা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

তিনি বলেন, ফ্লাইটের ক্রুদের কাছে তীব্র ঝাঁকুনির বিষয়ে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশ্বের কিছু অংশে বাতাসের এমন প্রবণতা অনেক বেশি। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয় সে বিষয়েও ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যা বললেন আজিজ আহমেদ
Next Article দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 1 hour ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?