By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল
খেলাধূলা

মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল

Last updated: 2025/12/24 at 3:06 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : মাত্র ১১ দিনে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটারের বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে, অতিরিক্ত মদ্যপান করে হোটেলের পথ হারিয়ে ফেলেছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি তৃতীয় টেস্টের আগে। ভিডিওতে শোনা যায়, ডাকেট মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে কথা বলছেন। যদিও কাদের সঙ্গে কথা বলছেন তা দেখা যায়নি। তিনি কোথায় থাকেন, সেই প্রশ্ন করা হলে ডাকেট তা জানেন না বলে উত্তর দেন। এ সময় একজন ডাকেটকে ব্যঙ্গ করে বলেন, ‘নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দিই, নাকি? সেটাই বোধ হয় ভালো হবে।’
এমন ভিডিও প্রকাশের কয়েকঘন্টা আগেই ইংলিশদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘোষণা দিয়েছিলেন সানশাইন কোস্ট রিসোর্ট শহরের সফরটি নিয়ে তদন্ত করা হবে।
নুসায় চারদিনের ওই সফরটিকে ইসিবি ছুটি হিসেবে ধরেনি। এক বছর আগেই দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করে। যার মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের সতেজ করা। কোনো অনুশীলন সূচি ছিল না তখন।
পরবর্তী টেস্টে অ্যাডিলেডে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও ইংল্যান্ড পরাজিত হয় ৮২ রানে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া মাত্র ১১ দিনেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের আগে রব কি বলেন, সফরটি তিনি খতিয়ে দেখবেন, তবে তার বিশ্বাস খেলোয়াড়রা, ‘খুব ভালো আচরণই করেছে।’
ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটারদের একজন বেন ডাকেট। এরপরও অ্যাশেজে ভালো করত পারেননি তিনি। ৩ টেস্টে এখন পর্যন্ত ৯৭ রান করেছেন ১৬.১৬ গড়ে। সর্বোচ্চ এসেছে ২৯ রান।

জন্মভূমি ডেস্ক December 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল
Next Article সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবে না
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
খেলাধূলা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

By Nayon Islam 18 hours ago
খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?