By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাথা নত করব না, হুইল চেয়ারে প্রচারে নেমে মমতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মাথা নত করব না, হুইল চেয়ারে প্রচারে নেমে মমতা
আন্তর্জাতিক

মাথা নত করব না, হুইল চেয়ারে প্রচারে নেমে মমতা

Last updated: 2021/03/15 at 8:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত অবস্থায় হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন। রবিবার মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত রোড পর্যন্ত শো করেন তিনি।

আনন্দবাজারের খবরে বলা হয়, নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর সাময়িক বিরতি নিয়ে রবিবার ফের ভোটের ময়দানে ফিরেছেন মমতা। চিকিৎসকদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই রাস্তায় নেমেছেন।

নন্দীগ্রাম দিবসে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে টুইটারে তিনি বলেন, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাব আমরা। এখনও অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। কিন্তু মানুষের যন্ত্রণা আরও বেশি করে অনুভূত হচ্ছে। পবিত্র এই মাটিরক্ষার লড়াইয়েও কম যন্ত্রণা পোহাতে হয়নি আমাদের। আগামী দিনে আরও যন্ত্রণা সহ্য করতে রাজি। কিন্তু কাপুরুষদের সামনে কখনওই মাথা নোয়াব না।

অন্যদিকে এনডিটিভির খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কিছুই তাকে দূরে রাখতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন।

গত বুধবার মমতা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নন্দীগ্রামে ভাড়া করা বাড়িতে ফেরার সময় গাড়ির দরজার সঙ্গে আঘাত লেগে আহত হন তিনি। এরপর তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করে বাঁ পায়ে প্লাস্টার করা হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম গত শুক্রবার দুপুরে পরীক্ষা করে জানায়, মমতা সুস্থ আছেন। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। পায়ের প্লাস্টার অপসারণ করে নতুন করে প্লাস্টার করে দেয়া হয়। এরপর মমতার অনুরোধে শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামালপুরে পিতা হত্যার দায়ে পুত্রের ফাঁসি
Next Article মাদ্রাসা প্রধানদের সতর্ক করলেন হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 10 hours ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 10 hours ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?