By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে দেড় যুগ ধরে অবরুদ্ধ একটি পরিবার, থানায় অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে দেড় যুগ ধরে অবরুদ্ধ একটি পরিবার, থানায় অভিযোগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে দেড় যুগ ধরে অবরুদ্ধ একটি পরিবার, থানায় অভিযোগ

Last updated: 2024/10/27 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গত দেড় যুগ ধরে বাড়ি থেকে বের হওয়ার কোন পথ না থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। একটি পথের জন্য প্রশাসনের কাছে বার বার ধর্ণা দিয়েও পায়নি কোন প্রতিকার। সম্প্রতি ভুক্তভোগী পরিবারটির বাড়ির চারপাশের অবরুদ্ধকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরেও পুলিশ ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। অন্তবর্তীকালীন সরকারের কাছে বাড়ি থেকে বের হওয়ার একটি পথ তৈরীর দাবী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগপত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ৫ নং ওয়ার্ডের টিবি হাসপাতাল রোডের কালীবাড়ি সংলগ্ন বাসিন্দা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর ভাই মো. শরীফ দেলোয়ার হোসেন (খোকন) তার বসত বাড়ির সামনে থাকা ২২ শতাংশ সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করে বসবাস করছিল। কিন্তু প্রতিবেশী মোবারকদী এলাকার বাসিন্দা মনসুর শরীফ, মনির শরীফ ও বজলু খন্দকারসহ বেশ কয়েকজন ব্যক্তি স্থানীয় প্রভাব বিস্তার করে মো. শরীফ দেলোয়ার হোসেনের কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচল করার পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরে পরিবারটি বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে প্রতিকার চাইলেও গত ১৫ বছরে এই পরিবারটি কোন প্রতিকার পায়নি। তাই নিজেদের বাড়ি থেকে নির্বিঘ্নে চলাচল করার জন্য সরকারের কাছে খাস জমির মধ্যে থেকে পরিবারটি একটি পথ তৈরী করে দেওয়ার দাবী করছে।
এই বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ দেলোয়ার হোসেন বলেন, ‘আমি যখন এখানে বাড়ি করি তখন আমার বাড়ির সামনের সরকারি খাস জমি ব্যবহার করে যাতায়াত করতাম। কিন্তু এলাকার বেশ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে আমার বাড়ির চলাচলের পথটি বন্ধ করে দেয়। এতে গত ১৫ বছর ধরেই আমার বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। আমার কাছ থেকে অর্থ আদায়ের অপকৌশল হিসেবে এসব কাজ তারা করে আসছে বলে আমি ধারণা করি। পুলিশ ও প্রশাসনের কাছে আমি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলেও আমার সমস্যার কোন সমাধান এখনো পাইনি।
এই বিষয় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকার একটি অভিযোগ থানায় করেছে। আমরা খোঁজ খবর নেব।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
Next Article বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক ডিএমপি কমিশনারকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?