By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে প্রবাসীর বসতঘর দখলের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে প্রবাসীর বসতঘর দখলের অভিযোগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে প্রবাসীর বসতঘর দখলের অভিযোগ

Last updated: 2024/11/10 at 1:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : চাহিদা মতো চাঁদা না দেয়ায় মাদারীপুরের রাজৈরে সৌদি প্রবাসীর বসতঘর দখল করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ৭ প্রভাবশালীদের বিরুদ্ধে। দুইদিন ধরে অন্যত্র থাকছেন ভুক্তভোগি বাইজীদ ফকির। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিদাসদি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি বাইজীদ ফকির হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ ব্যাপারে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী।
একাধিক সূত্র জানায়, শুক্রবার সকালে পারিবারিক কাজে বসতঘর তালাবদ্ধ করে রাজধানী ঢাকায় যান সৌদিআরব প্রবাসী বাইজীদ ফকির। রাত ১০টার দিকে তিনি মুফোঠোনে খবর পান তার বসতঘর ভাংচুর করে আসবাবপত্র নষ্ট করা হয়। এরপর বসতঘরে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় ৭ প্রভাবশালী।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য বাইজীদ ফকির জানান, হরিদাসদি গ্রামের শাহআলম মাতুব্বর, নুর আলম মাতুব্বর, সজিব মাতুব্বর, এমদাদুল মুন্সি, পান্নু মোল্লা, ইয়াজল মাতুব্বর ও মফিজুল খান নামে ৭ প্রভাবশালী ব্যক্তি বাইজীদের কাছে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ৭ প্রভাবশালী। একপর্যায়ে সুযোগ পেয়ে শুক্রবার রাতে বাইজীদের বসতঘর ভাংচুরের পর বসতঘর তালাবদ্ধ করেন তারা। ঘটনার পর আতঙ্কে এলাকায় প্রবেশ করতে পারছেন না ভুক্তভোগী বাইজীদ ফকির।
এ ব্যাপারে অভিযুক্তদের একজন নুর আলম মাতুব্বর বলেন, বাইজীদের বড়ভাই বুলবুল ফকিরের সাথে জমির দলিল নিয়ে একটি ঝামেলা চলতেছিল। আমরা কয়েকজন মিলে শুক্রবার রাতে মীমাংসার জন্য বসি। সেখানে বাইজীদেরও আসার কথা ছিল। বাইজীদ উপস্থিত না হলে কয়েকজন মিলে তার বাড়িতে যায়, সেখানেও তাকে না পাওয়া গেলে চলে আসে সবাই। বাইজীদের বসতঘর কেউ ভাংচুর করেনি। আমাদের ৭ জনের নামে যে অভিযোগ আনা হয়েছে পুরোটাই মিথ্যা। আমরা এলাকার লোকজন চাইছিলাম বিষয়টি মীমাংসা করতে, কিন্তু বাইজীদ উপস্থিত না হওয়ায় আর সম্ভব হয়নি।
রাজৈরের হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর মোল্লা বলেন, শুক্রবার রাতে হরিদাসদি এলাকায় একটু ঝামেলা হয়েছে শুনেছি। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত খোঁজখবর নিতে পারিনি। তবে, বাইজীদের সাথে ওই বড়ভাইয়ে ঝামেলা চলছে। শুক্রবার রাতের ঘটনাও তারই অংশ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ব্যাপারে অভিযোগ দিয়েছে সৌদি প্রবাসী বাইজীদ। দুইপক্ষকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ৮ জন জখম
Next Article মোল্লাহাটের দুপক্ষের সংঘর্ষে আহত ৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 4 seconds ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?