By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Last updated: 2024/02/22 at 11:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মুখোশ পড়ে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এই ঘটনা ঘটেছে।
আহত আব্দুল মতিন মৃধা (৫৫) ওই এলাকার মৃত মান্নান মৃধার ছেলে এবং চরমুগরিয়া বাজারের মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর কাছ থেকে জানা গেছে, সন্ধ্যায় নিজ দোকান থেকে পাশের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যায় আব্দুল মতিন মৃধা। আগে থেকে ওঁতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় মতিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মুদি দোকানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে বাজারে অন্য ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আহত আব্দুল মতিন মৃধা বলেন, মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে এই হামলা চালানো হয়। আমি এই ঘটনার বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম জানান, আহত মতিন মৃধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজে পাঠানোর জন্য বলা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে বুধবার সকালে চরমুগরিয়া বাজারে একইভাবে খাগদী এলাকার খবির খানের ছেলে আকাশ খানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী মতিন মৃধার ওপর ঘটে এই হামলার ঘটনা। এই হামলার পেছনে সকালের ঘটনার কোন সূত্র রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উদযাপন
Next Article চৌগাছায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 51 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 54 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 60 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 1 hour ago
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?