By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মালয়েশিয়ায় যশোরের যুবককে হত্যার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মালয়েশিয়ায় যশোরের যুবককে হত্যার অভিযোগ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মালয়েশিয়ায় যশোরের যুবককে হত্যার অভিযোগ

Last updated: 2023/01/12 at 1:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর শহরের শংকরপুরের বাসিন্দা আনোয়ার জাহিদ (৩৫) নামে এক যুবককে মালয়েশিয়ায় খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালয়েশিয়ায় থাকা শ্বশুর বাড়ির লোকজন এই খুনের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। গত সোমবার সকালের পর যেকোনও সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মালয়েশিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত আনোয়ার জাহিদ যশোর শহরের শংকরপুর এলাকার আখতার হোসেনের ছেলে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আনোয়ার জাহিদ যশোরের ঝিকরগাছার রাজাডুমুরিয়া গ্রামের গোলাম সরোয়ারের মেয়ে ঝুমুর খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। গত নয় বছর আগে তিনি পরিবারের কাউকে না জানিয়ে শ্বশুর বাড়ির লোকজনের প্ররোচনায় অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় যান। একপর্যায়ে স্ত্রী ঝুমুর খাতুন বেপরোয়া জীবনযাপন শুরু করলে আনোয়ার জাহিদের সাথে তার দাম্পত্য কলহ শুরু হয়। কলহের জের ধরে প্রায় ১৫ দিন আগে ঝুমুর খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। যাওয়ার সময় মালয়েশিয়া থেকে আনোয়ার জাহিদের মরদেহ আসবে বলে হুমকি দেন। ঝুমুর চলে যাওয়ার কয়েকদিন পর আনোয়ার জাহিদ মালয়েশিয়া থেকে ফোনে বাবা-মাকে জানান, তার শ্যালক আইয়ুবসহ শ্বশুর বাড়ির মালয়েশিয়ায় অবস্থান করা লোকজন তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তিনি তাকে বাঁচানোর জন্য মা-বাবার কাছে আকুতি জানান। কিন্তু মা-বাবা পারিবারিক কলহ মিটে যাওয়ার আশায় বিষয়টি আমলে নেননি। সর্বশেষ, গত সোমবার ভোরে আনোয়ার জাহিদ মা-বাবাকে জানান, তার শ্যালক আইয়ুব তাকে হত্যা করার জন্য দু’জনকে পাঠিয়েছে। তিনি আর বাঁচতে পারবেন না। দুপুরের দিকে ইসমাইল নামে একব্যক্তি মালয়েশিয়া থেকে ফোন করে জানান, আনোয়ার জাহিদ আত্মহত্যা করেছেন। সাথে একটি ছবিও পাঠান। কিন্তু সেই ছবিতে আত্মহত্যা করার মতো কোনও আলামত দেখা যাচ্ছে না।

এরপর পরিবারের লোকজন মালয়েশিয়ায় থাকা পরিচিতজনদের ঘটনাস্থলে পাঠালে তারা সেখানে গিয়ে কাউকে পাননি। স্থানীয়রা তাদের জানান, আনোয়ার জাহিদকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয় খুনিরা। খবর পেয়ে মালয়েশিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গত মঙ্গলবার বিকেলে আনোয়ার জাহিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, মালয়েশিয়া থেকে আনোয়ার জাহিদের মরদেহ দেশে আনতে এবং খুনিদের চিহ্নিত করে বিচারের জন্য ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবারের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা হয়েছে। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ইতোমধ্যে এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন জানানো হয়েছে। একইসাথে যশোরের জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন দেওয়া নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার
Next Article বটিয়াঘাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?