By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি
জাতীয়

মাহবুবের ওপর ক্ষোভ ঝাড়লেন সিইসি

Last updated: 2021/03/02 at 11:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ওপর ক্ষোভ ঝাড়লেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। মঙ্গলবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে, মাহবুব তালুকদারে সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সবই করে চলেছেন।

তিনি অভিযোগ করে বলেন, ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে’ ইসিকে ‘হেয়’ করে চলেছেন কমিশনের এই সদস্য।

মাহবুব তালুকদারের অভ্যাস ইসির নেগেটিভ দিক বের করা উল্লেখ করে নূরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সাহেবের অভ্যাস ইসির যা কিছু নেগেটিভ দিক আছে, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি।

ভোটার দিবস উপলক্ষ্যেও মাহবুব তালুকদার একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন মন্তব্য করে সিইসি বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি (মাহবুব তালুকদার) কাজ করেন না, ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু করা দরকার, ততটুকু উনি করেছেন।

ক্ষোভের সঙ্গে নূরুল হুদা বলেন, এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর যতগুলো সভা হয়েছে, সব সময় মাহবুব তালুকদার একই আচরণ করে আসছেন। এ কমিশনের আরও এক বছর মেয়াদ আছে, তিনি হয়ত তা চালিয়েই যাবেন।

উল্লেখ্য, সিইসির ঠিক আগেই অনুষ্ঠানে নিজের লিখিত বক্তব্য পড়ে শোনান মাহবুব তালুকদার। সেখানে তিনি বরাবরের মতই দেশের নির্বাচন পরিস্থিতি এবং কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন।

মাহবুব তালুকদার বলেন, এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে এখন যে ধরনের নির্বাচন হচ্ছে, তার মান আরও নি¤œগামী হওয়ার আশঙ্কা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ২০ কর্মদিবসে টিকা নিলেন লক্ষাধিক মানুষ
Next Article নাইজেরিয়ায় অপহৃত ৩১৭ স্কুলছাত্রী মুক্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 11 hours ago
জাতীয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: তথ্যমন্ত্রী

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?