By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে নিহত ছেলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে নিহত ছেলে
আন্তর্জাতিক

মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে নিহত ছেলে

Last updated: 2026/01/07 at 2:50 PM
জন্মভূমি ডেস্ক 7 days ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে একটি পারিবারিক বিরোধে ঘটেছে ভয়াবহ ঘটনা। এক যুবক ধারালো ছুরি দিয়ে নিজের মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা করেন। পরে পুলিশের গুলিতে নিহত হন ওই যুবকও।
স্থানীয় সময় সোমবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পিসকাটাওয়ের রিভার রোড এলাকায় একটি বাড়ি থেকে ৯১১-এ জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়িতে প্রবেশ করে তারা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন যুবকের মা ও তার দাদা–দাদি।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক তখনও একটি ধারালো ছুরি হাতে নিয়ে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে তাকে অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং টেজার (স্টান গান) ব্যবহার করে। তবে সে নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই অভিযুক্ত যুবকের মৃত্যু হয়।
পিসকাটাওয়ে টাউনশিপের মেয়র ব্রায়ান ওয়াহলার সংবাদমাধ্যমকে বলেন, এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। একজন স্বামী আজ তার স্ত্রী ও বাবা-মাকে হারালেন, আর একই সঙ্গে হারালেন নিজের ছেলেকেও।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, আমি পুলিশ আসার শব্দ শুনেছি। তারা তাকে থামতে বলছিল, অস্ত্র ফেলে দিতে বলছিল। পরিস্থিতি খুব দ্রুত ভয়ংকর হয়ে ওঠে। তারা টেজারও ব্যবহার করেছিল। আমার মনে হয়েছে, পুলিশ যতটা সম্ভব চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করার।
এদিকে নিউ জার্সি স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন (PBA) এই ঘটনাকে “ভয়াবহ অপরাধ” হিসেবে বর্ণনা করেছে।
সংগঠনটি জানায়, ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের মানসিক ও শারীরিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।
নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই মর্মান্তিক ঘটনায় পুরো পিসকাটাওয়ে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জন্মভূমি ডেস্ক January 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন মামলায় ফের গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি
Next Article একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৬৪৫

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি আরাগচির

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?