By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে : আপিল বিভাগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে : আপিল বিভাগ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে : আপিল বিভাগ

Last updated: 2024/07/11 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় আগা সাদেক লেনে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সর্বোচ্চ আদালত আগামী দুই মাসের মধ্যে হাইকোর্ট বিভাগকে এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করতে বলেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

গত ১৩ জুন উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে আদালত এই সিদ্ধান্ত জানান। সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকার মিরানজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারবে না—বলেন রিট আবেদনকারীদের একজন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনিক আর হক। ডিএসসিসির পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা।

শুনানি শেষে ব্যারিস্টার সারা হোসেন গণমাধ্যমকে বলেন, হরিজনরা এখানে শতাব্দিজুড়ে বসবাস করছে। তারা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে থাকেন, আমাদের পুরো শহরটা উনারা পরিষ্কার রাখেন। উনাদের একমাত্র দাবি যেখানে আছেন সেখানে থাকতে পারবেন। এক মাস আগে এখানে ১৬টি ঘর ভাঙা হয়েছে যখন উচ্ছেদ অভিযান চলে। একটি বাণিজ্যিক বাজার তৈরি করার জন্য যখন সিটি করপোরেশন থেকে লোকজন আসে, তখন উনারা প্রতিবাদ করেছিলেন। আমরা দেখেছি, হাইকোর্টের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও আবার অভিযান চালানোর প্রচেষ্টা হয়েছে গতকাল। এগুলো কোর্টের কাছে তুলে ধরা হয়েছে এবং কোর্ট বলেছেন, স্থিতাবস্থা থাকবে, অভিযান করা যাবে না এবং হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে ভারত থেকে আসা হরিজন সম্প্রদায়ের লোকজন বহু বছর ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন। মিরনজিল্লার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় চার হাজার মানুষের বসবাস। এই কলোনির একটি অংশে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কক্সবাজারে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসে নিহত ২
Next Article কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ: সাদ্দাম হোসেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 16 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?