By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন এর জন্মশতবার্ষিকী পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন এর জন্মশতবার্ষিকী পালিত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন এর জন্মশতবার্ষিকী পালিত

Last updated: 2025/02/05 at 4:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : ধর্ম প্রচার ও কল্যাণমূলক কর্মকান্ডকে ছাপিয়ে ফাদার রিগনকে বিশিষ্ট করে তুলেছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর তীব্র অনুরাগকে। তিনি বলতেন আমার মস্তকে রবীন্দ্রনাথ অন্তরে লালন। লালন সঙ্গীতের মধ্যে তিনি ঐশ্বরিক অনুভূতি খুঁজে পেয়েছিলেন। ফাদার রিগন ধর্মজীবন এবং শিল্পজীবনকে পৃথক ভাবে দেখেননি। আমরা যখন পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত হচ্ছি, তখন মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোংলার শেলাবুনিয়াতে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু কবি-সাহিত্যিক ফাদার মারিনো রিগনের জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠানে বক্তারা একথা বলেন।

মোংলা সরকারি কলেজ, উপজেলা শিল্পকলা একাডেমি, ওয়াটারকিপার্স বাংলাদেশ, মোংলা নাগরিক সমাজ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, সেন্ট পল্স ধর্মপল্লী, ফাদার রিগন ক্রীড়া সংস্থা ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এ স্মরণানুষ্ঠন হয়।

উপজেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন’র সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।

জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের বক্তৃতা করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ বিশ্বাস, সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোল্লা আল মামুন, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ হালদার, ফাদার রিগন ক্রীড়া সংস্থার সঞ্জয় হালদার প্রমূখ।

স্মরণানুষ্ঠানে বক্তারা আরো বলেন, যাজকীয় দায়িত্ব পালন থেকে অবসর নিয়ে ফাদার রিগন বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সাহিত্যকে ভালোবেসে ইতালিতে ফিরে না গিয়ে তিনি এদেশেই রয়ে যান। উল্লেখ্য ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ফাদার রিগন ইতালির ভিল্লাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফাদার রিগন বাংলাদেশে আসেন। কয়েক বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মোংলাতে তিনি স্থায়ী আবাস গড়েন। ফাদার রিগন মোংলা অঞ্চলে সেন্ট পল্স স্কুলসহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ফাদার রিগন ইতালি ভাষায় অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ ৪০টি বই, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসিম উদ্দিনের নক্সীকাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট ছাড়াও বাংলাদেশের খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা। ২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় ফাদার রিগন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফাদার রিগনের অন্তিম ইচ্ছানুযায়ি মোংলার শেলাবুনিয়াতে তাঁকে সমাধি করা হয়।

ফাদার রিগনের জন্মশতবার্ষিকীতে স্মরণানুষ্ঠান ছাড়াও শ্রদ্ধাঞ্জলি অর্পন, কেককাটা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডিসি–ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ
Next Article চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতের কোনো আম্পায়ার, আছেন সৈকত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 25 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?