By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মুস্তাফিজকে বাদ! একদিনেই কেকেআরের ফলোয়ার কমল ১০ লাখ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মুস্তাফিজকে বাদ! একদিনেই কেকেআরের ফলোয়ার কমল ১০ লাখ
খেলাধূলা

মুস্তাফিজকে বাদ! একদিনেই কেকেআরের ফলোয়ার কমল ১০ লাখ

Last updated: 2026/01/05 at 3:24 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তরুন পেসার মুস্তাফিজুর রহমানকে দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রভাব পড়েছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ারে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে করা সব পোস্ট কেকেআরের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে মুছে ফেলায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাংলাদেশি সমর্থকরা। এতে মাত্র এক দিনেই ১০ লাখের বেশি ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
একসময় সাকিব আল হাসান ও লিটন দাসের খেলার কারণে বাংলাদেশে কেকেআর অন্যতম জনপ্রিয় দল ছিল। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় সেই আগ্রহ আরও বেড়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট সব পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় মুহূর্তেই সেই ভালোবাসা ক্ষোভে রূপ নেয়। গত ২৪ ঘণ্টা আগেও কেকেআরের অনুসারী ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। তবে গণহারে ‘আনফলো’ করার জোয়ারে এখন পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ ১ মিলিয়ন বা ১০ লাখ মানুষ কেকেআরের পেজ ত্যাগ করেছেন।
এদিকে মুস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রভাব ফেলছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে যেতে আগ্রহী নয়। বিসিবি এরই মধ্যে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।
জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবির এই আবেদনে আইসিসি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বিষয়টি তারা একদম নাকচ করে দেয়নি এবং এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

জন্মভূমি ডেস্ক January 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী বৈধতা পেলেও অভিযোগ নেবে ইসি
Next Article আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: জাহাঙ্গীর আলম
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
খেলাধূলা

আইপিএল খেলার অনুমতি না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটারের মামলা

By Nayon Islam 2 days ago
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?