By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেরিন অফিসারকে ঘুষের টাকা না দেওয়ায় চিংড়ি চাষ করতে পারছে না নারী চিংড়ি চাষীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মেরিন অফিসারকে ঘুষের টাকা না দেওয়ায় চিংড়ি চাষ করতে পারছে না নারী চিংড়ি চাষীরা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মেরিন অফিসারকে ঘুষের টাকা না দেওয়ায় চিংড়ি চাষ করতে পারছে না নারী চিংড়ি চাষীরা

Last updated: 2024/02/04 at 5:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : মোংলায় মৎস্য অফিসের মেরিন অফিসার হেলাল উদ্দিনের বিরুদ্ধে চিংড়ি চাষীদের কাছে উৎকোচ ও কমিশন বানিজ্যের অভিযোগ উঠেছে। দাবিকৃত কমিশন বানিজ্যে সাড়া না দেওয়ায় সরকারি বরাদ্ধের টাকা তুলতে পারছে না ক্লাষ্টার নারী চিংড়ি চাষিরা। এতে মৌসুম শুরু হলেও চিংড়ি ঘের প্রস্তুতসহ রেনু সংগ্রহ করতে পারছেন না তারা। এ অবস্থায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

এমন অভিযোগ তুলে ধরে রবিবার (৪ ফেব্রুয়ারি) মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাইনমারী বাগদা চাষি ক্লাষ্টার-১ গ্রুপের নারী সদস্যরা। সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাগদা চিংড়ি চাষি ক্লাষ্টার-১ গ্রুপের সভাপতি জান্নাতুল ফেরদৌসী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০২৩ সালে সরকারিভাবে ২৫ জন নারী বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষন গ্রহন করেন। পরে উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে তারা সফলভাবে মৎস্য চাষ করে আসে। কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক দূর্যোগে তাদের মাছের পোনা নষ্ট হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এসব নারীরা। এ অবস্থায় সরকারিভাবে মৎস্য চাষে তাদের জন্য বরাদ্দ হওয়া ‘ সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের টাকা চাইতে গেলে মেরিন অফিসার হেলাল উদ্দিন উড়ে এসে জুড়ে বসেন। চাষীদের জন্য ওই প্রকল্পের আওতায় চার লাখ টাকা অগ্রণী ব্যাংক মোংলা শাখায় জমা আছে।

এই টাকা ছাড় করাতে হেলাল উদ্দিন এক লাখ ঘুষ দাবি করে বসেন। চাহিদাকৃত ওই ঘুষের টাকা এখন পর্যন্ত না দেওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর অসহায় এসব নারী মৎস্য চাষীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় মৌসুমের শুরুতে এখনও তারা ২৫ টি চিংড়ি ঘেরে বাগদার রেনু পোনা ছাড়তে পারেনি।

এছাড়া মেরিন অফিসার হেলাল উদ্দিনকে ২০২৩ সালে ‘সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের ১২ লাখ টাকা ছাড় করাতে প্রায় তিন লাখ ঘুষ দিয়েছেন বলেও নারী চাষীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ বিষয়ে সদ্য যোগদান করা মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের কাছে অভিযোগ দিয়েও লাভ হয়নি বলেও জানান তারা।

মেরিন অফিসার হেলাল উদ্দিনের ভাষ্য নারী চাষীরা তার বিরুদ্ধে মিথ্যা বলছেন, তিনি নির্দোষ দাবি করেই ফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে জানতে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসকে একাধিকবার ফোন করলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুবলারচরের খোকন রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
Next Article মহাবিপন্ন সামুদ্রিক শাপলাপাতা মাছসহ আটক ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?