By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলায় ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলায় ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলায় ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২

Last updated: 2023/03/13 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লেন দুই ব্যক্তি। এ সময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দসহ দুই ক্রেতাকে আটক করেছেন পুলিশ। মুলত লোভের বশত মাংস কিনতে গিয়ে ধরা খেলেন রাজমিস্ত্রী ও ভ্যান চালক, এ যেন ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। স্থানীররা বলেন, পাচারকারীরা পালিয়ে গেলেন, আর লোভ মাংস কিনতে গিয়ে ফেঁসে গেলেন নিরীহ দুইজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার জনৈক হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের জনৈক কাদের সোমবার সকাল ১০টার দিকে পৌর শহরতলীর নারকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) ৭শ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। হরিণের মাংস বিক্রির খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বর হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের মাংস ফেলে রেখে পালিয়ে যান। রাস্তার উপর মাংস ফেলে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলে সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দসহ মাংস ক্রেতা সাদ্দাম ও বেল্লালকে আটক করেন। আটক সাদ্দাম ও বেল্লাল পুলিশের সামনে বলেন, জয়মনির হাসান ও চাঁদপাইর কাদের এ মাংস বিক্রি করতে আসেন। এরপর ৭শ টাকা কেজি দরে ২কেজি করে মাংস কিনতে যান তারা। পরে লোকজন টের পেয়ে তাদেরকে ধরে পুলিশে খবর দেয়। আর লোকজন জড়ো হতেই পাচারকারী ও বিক্রেতা জনৈক হাসান ও কাদের মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যান। আটক সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা আবাসনের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। সাদ্দাম পেশা রাজমিস্ত্রী। আর বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে। বেল্লায় পেশায় ভ্যান চালক।
মোংলা থানার এসআই মোঃ মিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদেরকে জব্দকৃত মাংসসহ বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত
Next Article সুন্দরবনে জেলে নামধারী বিষ দস্যুরা বেপরোয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?