By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড

Last updated: 2025/05/14 at 1:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বেড়েছে কনটেইনারসহ মেশিনারিজ পণ্যবাহী জাহাজের আগমনও। ফলে ব্যস্ত সময় পার করছেন বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও জাহাজের শ্রমিকরা। বেশি সংখ্যক জাহাজ আসায় বেড়েছে বন্দরের আয়ও।

গাড়ি আমদানিতেও শীর্ষ স্থান ধরে রেখেছে এ বন্দর। মোট আমদানির ৬০ ভাগ রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়। এছাড়াও বিভিন্ন মেগা প্রকল্পের মেশিনারিজ পণ্য এ বন্দরে আমদানি হওয়ায় রাজস্ব আয় বেড়েছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্বেও মোংলা বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে কোন বিরুপ প্রভাব পড়েনি। বরং বন্দরের অপারেশনাল কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রতি চীন সরকারের সাথে বন্দর কর্তৃপক্ষের ৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বন্দরের পরিধি আরো বেড়ে যাবে।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত বন্দরে মোট ৭২৫টি বিদেশি জাহাজ ভিড়েছে। ২২টি জাহাজে মোট ১০ হাজার ৩৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। ৯৩ লাখ ২৭ হাজার ২১৪ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। সবমিলিয়ে সবগুলো সূচকেই উর্ধ্বমুখী অবস্থানে রয়েছে মোংলা বন্দর।

তিনি আরো বলেন, বর্তমানে বন্দরের ৫নম্বর জেটিতে অবস্থান করছে ইন্দোনেশিয়ান পতাকাবাহী ১১৫.৪৯ মিটার লম্বা, ৭.২৫ মিটার ড্রাফটের এম.ভি. সেলাটন ডামাই নামক কন্টেইনারবাহী জাহাজ। জাহাজটিতে ৩২৪ টিইইউজ কন্টেইনার রয়েছে। কন্টেইনারবাহী জাহাজটি থেকে কন্টেইনার খালাসের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও আরও একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৬ নম্বর জেটিতে অবস্থান করছে।

এমভি ফেসকো ওলগা নামের রাশিয়ান পতাকাবাহী একটি জাহাজ যেটি ১৩৮.১ মিটার লম্বা, ৭.৪ মিটার ড্রাফটের। এ জাহাজটিতে ২হাজার ১৯৫ মে.টন মেশিনারিজ মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাসের কার্যক্রম চলমান রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে জাহাজ আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চ্যানেলের নাব্য ঠিক রাখা। সম্প্রতি বন্দর চ্যানেলের আউটবারের খনন সম্পন্ন হওয়ায় সরাসরি বড় বড় জাহাজ জেটিতে ভিড়তে পারছে। চলমান ইনারবার ড্রেজিং সম্পন্ন হলে আরো বেশি সংখ্যক জাহাজ বন্দরে ভিড়তে পারবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে গোলপাতা আহরণে ডাকাত, সমন্বয়ক, সাংবাদিকদের নামেও ঘুষ নেওয়ার অভিযোগ
Next Article যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলায় নুর ইসলাম ও আশরাফুল কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?