By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলা বন্দরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
জেলার খবরবাগেরহাট

মোংলা বন্দরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Last updated: 2026/03/26 at 12:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
Share
SHARE

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৫৬তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন করেছে। বন্দরে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন, নৌযানসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ, কার্যক্রমের অংশ হিসেবে বন্দরের জাহাজসমূহ সকাল ১০:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, মোংলা বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সকাল ০৯:৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সভাকক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সকল বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মবক’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ-র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বলেন বাঙালি জাতির শৌর্যবীর্য, ত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী সেইসব বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল-সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থকদের। পরম শ্রদ্ধা জানাই সেইসব যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি, যাদের অপূরণীয় ক্ষতির বিনিময়ে অর্জিত হয়েছে  আমাদের মহান বিজয়। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে ৫৬ বছরে দেশের প্রবৃদ্ধির সাথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, এ উন্নয়নের ছোঁয়া মোংলা বন্দরেও পড়েছে। মোংলা বন্দরের এই উন্নয়নকে আরো বেগবান করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্দরকে এগিয়ে নিতে হবে।

পরিশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের সুসাস্থ্য কামনাসহ জাতির শান্তি ও বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫
Next Article মার্চে শুরু স্বাধীনতার সংগ্রাম
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?