By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর মিডিয়া গ্রুপের ওয়েবসাইট ব্লকড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর মিডিয়া গ্রুপের ওয়েবসাইট ব্লকড
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর মিডিয়া গ্রুপের ওয়েবসাইট ব্লকড

Last updated: 2025/02/16 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যঙ্গচিত্র প্রকাশের পর থেকে তামিলনাড়ু রাজ্যের ঐতিহ্যবাহী মিডিয়া গ্রুপ বিকাতানের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে।
মিডিয়া গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওয়েবসাইট প্রবেশ করতে না পারার বিষয়ে বেশ কিছু পাঠক অভিযোগ জানিয়েছেন। তবে সরকারি কোনো সূত্র থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে বলে আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাতে শিকল পরা অবস্থায় দেখানো একটি কার্টুন বিকাতান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পরপরই বিজেপি সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
স্পষ্টত, যুক্তরাষ্ট্র যখন ভারতীয় অবৈধ অভিবাসীদের ধরে ধরে বিমানে করে দেশে ফেরত পাঠাচ্ছে, তখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুণাক্ষরেও ইস্যুটি তোলেননি। প্রধানমন্ত্রীর এই অপারগতাকেই তুলে ধরেছে বিকাতান ম্যাগাজিন।
এক্স পোস্টে বিকাতান জানিয়েছে, তারা ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার প্রক্রিয়ায় রয়েছে।
বিকাতান বলেছে, প্রায় এক শতাব্দী ধরে বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান ধরে রেখেছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব। আমরা এখনো আমাদের ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
এর আগে, বিকাতানের ডিজিটাল ম্যাগাজিন বিকাতান প্লাসের ১০ ফেব্রুয়ারি সংখ্যায় একটি কভার কার্টুন প্রকাশ করা হয়। যেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে নীরব রয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র সফরেও বিষয়টি তোলেননি।
এই কার্টুন বিজেপি সমর্থকদের খেপিয়ে তুলেছে। বিজেপির রাজ্য সভাপতি অন্নমালাই বিকাতানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ দিয়েছেন বলে এক্স পোস্টে জানিয়েছে বিকাতান গ্রুপ।
এক্স পোস্টে অন্নমালাই বলেছেন, তাঁর দল দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে— একটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের কাছে এবং অন্যটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল. মুরুগানের কাছে। বিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তাঁর দল।
অন্নমালাই বলেছেন, ‘বিকাতান ম্যাগাজিনের কার্টুনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসম্মানজনক এবং এটি জনগণের অনুভূতিতে আঘাত করেছে। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’
বিকাতান বলেছে, ‘বিভিন্ন এলাকার পাঠকেরা জানাচ্ছেন, তাঁরা বিকাতান ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
বিকাতান আরও বলেছে, ‘প্রায় এক শতাব্দী ধরে, বিকাতান মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমরা সব সময় বাক্স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করে এসেছি এবং তা অব্যাহত রাখব।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগামীকাল শাহিনসের বিপক্ষে মাঠে নামছেন শান্ত-মিরাজরা
Next Article অবৈধ পণ্য বহনের দায়ে ভোমরায় ৩টি ট্রাক জব্দ, এক চালক আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 49 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 52 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 49 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 52 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?