By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোরেলগঞ্জে ভারি বর্ষণে পানির নিচে ফসলী জমি, ৫ শতাধিক পরিবার পানিবন্দী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে ভারি বর্ষণে পানির নিচে ফসলী জমি, ৫ শতাধিক পরিবার পানিবন্দী
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে ভারি বর্ষণে পানির নিচে ফসলী জমি, ৫ শতাধিক পরিবার পানিবন্দী

Last updated: 2023/08/09 at 1:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে টানা পাঁচ দিনের প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে ২৩শ’ হেক্টর ফসলী জমি পানির নিচে নিমজ্জিত। ৩/৪ ফুট পানি বৃদ্ধি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। বিভিন্ন ইউনিয়নে ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ১৫ শ’ মৎস্য ঘের তলিয়ে যাওয়ার আশংকায় ঘের মালিকেরা। বর্ষাকালীন ও আগাম সবজি চাষেরও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়নসহ পৌরসভায় টানা ৫ দিনের প্রবল বর্ষণে বারইখালী, হোগলাবুনিয়া, নিশানবাড়িয়া, পঞ্চকরন ইউনিয়নসহ নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদীর তীরবর্তী গ্রামগুলো কালিকাবাড়ি গুয়াবাড়িয়া, সানকিভাঙ্গা, পাঠামারা, বদনি ভাঙ্গা, পঞ্চকরনের খারইখালী কুমারিয়া জোলা, সদর ইউনিয়নে গাবতলা, কাঠালতলা, ভাইজোড়া, বহরবুনিয়া ইউনিয়নের উত্তরফুলহতা, বারইখালীর উত্তর সুতালড়ী, কাশ্মীর, মধ্য বারইখালী, বলই বুনিয়ার শ্রেনিখালি গ্রামসহ ৩০টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সদর ইউনিয়নের পূর্ব ভাইজোড়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন দেড় কিলোমিটার কাচা রাস্তা ভেঙে গিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।

ফসলী মাঠে ৩/৪ ফুট পানি জমে থাকায় পানির নিচে দেশী আমন ১৯শ’ হেক্টর ও উফসী আমন ৩৭০ হেক্টর মোট ২৩শ’ ৩০ হেক্টর পানির নিচে নিমজ্জিত। আমন ও উপসী বীজতালা তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকেরা। বর্ষাকালীন ও আগাম জাতের সবজির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। নিশান বাড়িয়ার কৃষকেরা বড় শসা চাষে প্রতিবছর কয়েক কোটি টাকা আয় করে। সেখানে ভারি বর্ষণের ফলে শসা গাছগুলো দুমড়ে মুচড়ে পড়েছে। ইতোমধ্যে গাছগুলোতে পঁচন ধরেছে। কৃষকেরা ব্যাপক ক্ষতির আশংকা করেছে।

উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী জানান, কয়েকদিনের প্রবল বর্ষণে বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে, আমন বীজতলার খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে কৃষকদেরকে মাঠ থেকে পানি নিষ্কাশনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা যায়নি। আরও ২/৩ দিন এরকম বৃষ্টি থাকলে কৃষকের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, কয়েক দিনের টানা বর্ষণে বহরবুনিয়া, জিউধরা ও পঞ্চকরনের অধিকাংশ মৎস্য ঘেরগুলোতে পানি বৃদ্ধি হয়ে পড়েছে। এ রকম আবহাওয়া থাকলে প্রায় ১৫ শ’ ঘের পানিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরের ৫ উপজেলায় জমিসহ ঘর পাচ্ছে ১৮৮ জন
Next Article বাগেরহাটে আরও ৮৩৮ হতদরিদ্র পাচ্ছেন জমিসহ পাকা ঘর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?