By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোল্লাহাটে শিশু অপহরণ মামলায় আটক ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোল্লাহাটে শিশু অপহরণ মামলায় আটক ১
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোল্লাহাটে শিশু অপহরণ মামলায় আটক ১

Last updated: 2025/01/11 at 3:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে আহম্মদ উল্লাহ রাজ (০৯) নামের এক শিশু অপহরণ মামলায় মহিবুল হাসান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
এর আগে ঐদিন দিবাগত রাতে শিশু আহম্মদ উল্লাহ রাজের বাবা মোঃ আলাউদ্দিন মোল্লা বাদী হয়ে মহিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মহিবুল হাসান মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। অপহরণের স্বিকার শিশু আহম্মদ উল্লাহ রাজও একই এলাকার বাসিন্দা।
ওই শিশুর পিতা আলাউদ্দিন মোল্লা জানান, গেল ২২ নভেম্বর বিকেলে আমার ছেলে আহম্মদ উল্লাহ রাজ বাড়ির সামনে খেলাধুলা করছিল, আমার স্ত্রী আমাদের বিল্ডিংয়ের ছাদের উপর থেকে দেখতে পায়, মাদক ব্যবসায়ী মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছে। সে ছাদ থেকে নেমে আর আমার ছেলেকে খুজে পায় না। পরে অনেক খোজাখুজি করেও আমার ছেলেকে পাইনি। ওইদিনই আমি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরী করি। এ ঘটনার এক সপ্তাহ আগেও মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছিল এবং আমার ছেলে রাজের ছবি তুলেছে তার মুঠোফোনে।

তিনি আরও বলেন, মহিবুল হাসানের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমাসহ নানা কারণে বিরোধ চলে আসছে। সে অনেকবার আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ধারণা মহিবুল হাসান লোকজন নিয়ে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে নিখোজ হওয়ার পরে সর্বপ্রথম মহিবুল হাসান তার ফেসবুকে স্টাটাস দেয়। আমি যেকোন মূল্যে আমার ছেলে সন্ধান চাই।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, নিখোজ শিশুর বাবার দায়েরকৃত মামলায় মহিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মহিবুল হাসান অপহরণের কথা স্বীকার করেনি। অপহরণ ও অপহৃত শিশুর সন্ধান পেতে জিজ্ঞাসাবাদের জন্য আসামির বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বিধবা ও বৃদ্ধা নারীদের মাঝে কম্বল বিতরণ
Next Article মহেশপুরে আর্দশ শিক্ষক ফেডারেশন এর শিক্ষক সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?