By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরের গ্রামগুলোতে এখন পেয়েছে শহরের ছোয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের গ্রামগুলোতে এখন পেয়েছে শহরের ছোয়া
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের গ্রামগুলোতে এখন পেয়েছে শহরের ছোয়া

Last updated: 2024/05/15 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর এলজিইডি’র উন্নয়নে যশোরের গ্রামীণ সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রামগুলোতে এখন পেয়েছে শহরের ছোয়া।প্রতি বছরই বাড়ছে অবকাঠামো উন্নয়নের পরিমাণ।গত বছরের তুলনায় চলতি অর্থবছরে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন পরিকল্পনা দ্বিগুণের বেশি। চলতি বছরেই সড়ক উন্নয়ন হতে যাচ্ছে সাড়ে ৮’শ কিলোমিটার গ্রামীণ সড়ক।যেখানে গত অর্থবছরে উন্নয়ন হয় মাত্র ৩৭৮.৫ কিলোমিটার সড়ক। যেখানে গত বছরের তুলনায় ৪৭১.৫ কিলোমিটার বেশি সড়ক উন্নয়ন হওয়ার পথে।

এদিকে কয়েক বছরে ব্যাপক হারে গ্রামীণ রাস্তার উন্নয়নের ফলে গ্রাম অঞ্চলেও শহরের মতো সুযোগ-সুবিধা পৌঁছে গেছে। যার ফলে গ্রামীণ জীবন ব্যবস্থা পুরোটাই বদলে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম।

তিনি বলেন ,যশোরে এলজিইডির গ্রামীণ সড়ক রয়েছে ৩৯ হাজার ৩১৮ কিলোমিটার। আর এর মধ্যে মোট ২৭ হাজার ৬৬০ কিলোমিটার সড়ক উন্নয়ন হয়েছে। যার মধ্যে কার্পেটিং হয়েছে ২৬ হাজার ৬৩ কিলোমিটার এবং হ্যারিং বা ডাব্লু বিএম বা ইটের সলিং হয়েছে ১৫৯৭ কিলোমিটার। গ্রামের অধিকাংশ কাঁচা রাস্তা বর্তমানে কার্পেটিং এবং ইটের হয়ে গেছে। আগের মত এখন কাঁদা-পানিতে ছ্যাত ছ্যাত করে না গ্রামের রাস্তা। ঘরের সাথেই পাকা রাস্তা। যার ফলে গ্রামের রাস্তায় সব সময় বিভিন্ন ধরনের যানবাহনের অভাব থাকে না। গ্রামের মানুষ এখন কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই বাড়ি হতে বের হওয়ার সাথেই গাড়ি এবং মুহূর্তেই পৌঁছে যাচ্ছে গন্তব্যে।

স্বল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে বিভিন্ন স্থানে। গ্রামীণ অর্থনীতিতেও এসেছে পরিবর্তন। কৃষক তার উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। শহরের বাজার দরের সাথে গ্রামের বাজার দর এক হয়ে গেছে। কৃষকের লোকসান দিতে হচ্ছে না। চিকিৎসা বা অন্য কোন প্রয়োজনে দ্রুততম সময়ে শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে গ্রাম।

যশোর এলজিইডি’র তথ্য মতে, চলতি অর্থ বছরে সাড়ে ৮’শ

কিলোমিটার বিভিন্ন রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে। অধিকাংশ কাজ চলমান রয়েছে।

গত ২০২২-২৩ অর্থবছরে যশোরাঞ্চলে ৩৭৮.৫ কিলোমিটার সড়ক উন্নয়ন হয়। যার এর মধ্যে কার্পেটিং হয়েছে ১৯৬ কিলোমিটার, সংস্কার ১৮৫ কিলোমিটার,ইউনিব্লক ১০ কিলোমিটার, হেরিং আড়াই কিলোমিটার এবং আরসিসি ঢালাই হয়েছে ৭ কিলোমিটার।

যশোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, গ্রাম অঞ্চলে শুধু সড়ক নয় এলজিইডির প্রতিটা সেক্টর উন্নয়নের ধারা চলমান রয়েছে। যশোরে এমন কোন গ্রাম নেই যেখানে পাকা রাস্তা নেই। বর্তমানে গতিশীল উন্নয়ন হচ্ছে। আশা করি বর্তমানে যে উন্নয়ন চলমান রয়েছে এতে গ্রামের চিত্র আরো পরিবর্তন হয়ে যাবে। গ্রামের মানুষ এখন আর কাঁদার মধ্য দিয়ে চলাচল করে না। কৃষকের ফসল উঠানোর জন্য মাঠের রাস্তাও কাঁদা মুক্ত করার জন্য হ্যারিং করা হচ্ছে। এভাবে গ্রামীণ রাস্তা উন্নয়ন হলে আগামী কয়েক বছর পর গ্রামে কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না বলে জানান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা পৌরসভায় এডিপি’র উন্মুক্ত লটারি অনুষ্ঠিত
Next Article ডুমুরিয়ায়‌ ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?