By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরের তৌফিক হত্যাকান্ডের ঘটনায় ক্যাসেট বাবু আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের তৌফিক হত্যাকান্ডের ঘটনায় ক্যাসেট বাবু আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের তৌফিক হত্যাকান্ডের ঘটনায় ক্যাসেট বাবু আটক

Last updated: 2024/01/22 at 8:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের ঝিকরগাছার কাটাখাল গ্রামের শাহাদতের ছেলে আফিল জুট মিলের কর্মচারি তৌফিক হোসেন হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনেভেস্টিগেশনের সদস্যরা (পিবিআই) রোববার (২১ জানুয়ারি) সকালে একই এলাকার কাশেম মোড়লের ছেলে ভ্যান চালক কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুকে ভোলা থেকে আটক করেছে। কেসমত ওরফে ক্যাসেট বাবু ওরফে বাবু ভোলা জেলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর গ্রামে তার খালু জয়নাল আবেদীনের বাসায় গোপনে অবস্থান করছিলো। পিবিআই গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই(নিঃ) স্নেহাশীষ দাশ জানান, কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌফিককে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে। সোমবার ২২ জানুয়ারি তাকে আদালতে প্রেরণ করা হয়।

তৌফিকের সাথে ভ্যান চালক কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুর স্ত্রী রিয়ার পরকীয়া সম্পর্ক ছিলো। এর জের ধরে শনিবার ২০ জানুয়ারি সকালে তৌফিককে মোবাইল ফোনে বাড়ি ডেকে নিয়ে কেসমত ওরফে ক্যাসেট বাবু ছুরিকাঘাতে পেটের নাড়ি ভুড়ি বের করে হত্যা করে। তৌফিক হত্যাকান্ডের পর ক্যাসেট পালিয়ে যায়। আগের দিন শুক্রবার ১৯ জানুয়ারি রাতে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়ার সাথে তৌফিককে রান্না ঘরে দেখা যায়। এতে সন্দেহ হয় ক্যাসেট বাবুর। এ বিষয় নিয়ে স্ত্রী রিয়ার সাথে তার ঝগড়া হয়। এরপর প্রতিশোধ নিতে ক্যাসেট বাবু ২০ জানুয়ারি সকালে তৌতিফকে তাদের বাড়ি ফোনে ডাকে। বাড়ি আসার পর তৌফিকের সাথে বিষয়টি নিয়ে ক্যাসেট বাবুর কথাকাটকাটি হয়। এ সময় ক্যাসেট বাবু ধারালো ছুরি দিয়ে তৌফিকের পেটে স্টেপ করে। নাড়ি ভুড়ি বের হয়ে যায় তৌফিকের। রিয়া তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবন্নতি হলে তৌফিককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। জেনারেল হাসপাতালে আনার পথে তৌফিক অতিরিক্ত রক্ত ক্ষরনে মারা যায়। এরপর স্ত্রী রিয়াকে নিয়ে ক্যাসেট বাবু পালিযে যায়। এ ঘটনায় তৌফিকের পিতা শাহাদত ঝিকরগাছা থানায় ২০ জানুয়ারি মামলা করেন। আসামি করা হয় ক্যাসেট বাবু ও তার স্ত্রী রিয়া খাতুনকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
Next Article যশোরে কনকনে শীতের দাপটে কাহিল জনজীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?