By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরের ৩ উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের ৩ উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের ৩ উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Last updated: 2023/11/15 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

১৩৬জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দলিল হস্তান্তর

যশোর অফিস : যশোরে বর্ণাঢ্য আয়োজনে ১৩৬জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে জেলা প্রশাসকের মাধ্যমে দলিল বুঝিয়ে দিয়ে ৩ উপজেলার ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের নতুন এই ৩টিসহ যশোর জেলায় মনিরামপুর উপজেলার বাদে ৭টি উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের ১০শয্যার আইসিইউ এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত সতন্ত্র পরমাণু পরীক্ষা ও গবেষণা কেন্দ্র এবং পিটিআই ভবনের নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়ামসহ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি) অধিনে জেলার মোট ৬১টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এদিন সারাদেশে মোট ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। ৯হাজার ৯৯৫টি অবকাঠামোর উদ্বোধন এবং ৪৬টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পগুলোর ব্যয় ৯৭হাজার ৪৭১কোটি টাকা। এ সময় গণভবনের সঙ্গে যশোর জেলাসহ ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনো মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না। কোনো মানুষ অবহেলিত থাকবে না। সকলকেই মানসম্মত জীবনযাপন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষায়-দীক্ষায়, প্রযুক্তি, চিকিৎসায় আমাদের ছেলেমেয়েরা সকলেই আরো উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য।

গণভবন প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। গণভবন প্রান্তে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পগুলোর উদ্বোধন শেষে উভয় প্রান্তে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে যশোর জেলা প্রশাসনের কালেক্টরি সভাকক্ষে জেলার প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল, আসাদুজ্জামান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জেলার ৪টি উপজেলার ১৩৬জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে দলিল বুঝিয়ে দিয়েছেন। এর মধ্যে মণিরামপুর উপজেলায় ৫৮টি পরিবার, ঝিকরগাছা উপজেলার ৪১টি পরিবার, চৌগাছা উপজেলার ১২টি এবং অভয়নগর উপজেলার ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে দলিল বুঝিয়ে দেন। এর মাধ্যমে জেলার শুধুমাত্র মণিরামপুর উপজেলা বাদে জেলার ৭টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান
Next Article বাগেরহাটে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 8 minutes ago
জাতীয়

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী

By Tanvir 16 minutes ago
জাতীয়

কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী

By Tanvir 23 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?