By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন
তাজা খবরযশোর

যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন

Last updated: 2025/03/04 at 4:51 PM
করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যশোর পুলিশ বিভাগ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য দিলেন বর্তমান যশোরর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।
প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, জানান, জেলার ৯টি থানায় ২৫টি পেট্রোল,৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও কোতোয়ালী থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম,রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিক্সা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।পুলিশ সদস্যরা তাদের বেতন হালাল করে নিবে জনগণের সেবায় নিয়োজিত থেকে।”
তিনি আরও বলেন,রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাফুজুর রহমান,প্রমুখ।
পুলিশের প্রেসব্রিফিংয়ে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান সাইফ, জুয়েল মৃধা,কাজী আশরাফুল আজাদ,ইন্দ্রজিত রায়,এস এম ফরহাদ, ফটো সাংবাদিক আইয়ুব হোসেন মনা প্রমুখ।

করেস্পন্ডেন্ট March 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় পালাতক আসামি গ্রেফতার
Next Article চৌগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?