By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
যশোর

যশোরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Last updated: 2025/05/06 at 12:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : রাজশাহীতে একাদশ শ্রেণির এক নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মারুফকে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
সোমবার (৫ মে) দুপুর ১২টায় যশোরের রূপদিয়া এলাকা থেকে র‍্যাব-৬ যশোর এবং র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‍্যাব-৫ রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল রাজশাহী থেকে কৌশলে অপহরণ করা হয় ওই নাবালিকা শিক্ষার্থীকে, যে বর্তমানে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মারুফ দীর্ঘদিন ধরে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দিলে মারুফ একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে। পরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান অবস্থায় যশোরে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করা হয়।
ভিকটিমের পরিবার ৮ এপ্রিল তাকে উদ্ধার করে রাজশাহীতে নিয়ে আসে। এরপর ৯ এপ্রিল শাহ মখদুম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০/৯(১) ধারায় একটি মামলা (নং-০৫/৩৪) দায়ের করা হয়। মামলাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
এরপর র‍্যাব প্রযুক্তির সহায়তায় মারুফের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাকে আইনি প্রক্রিয়া শেষে শাহ মখদুম থানায় হস্তান্তরের প্রস্তুতি যশোর থেকে নিয়ে রওনা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা মেডিকেলে দুর্নীতির কালো থাবা: রোগীদের অসহায় আকুতি
Next Article সাতক্ষীরায় নারী ফ্রিল্যান্সদের মাঝে ল্যাবটব বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
যশোর

মন্ত্রিসভায় ডাক পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?