By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ

Last updated: 2023/10/06 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
যশোর অফিস যশোরের চৌগাছা উপজেলা দৌলতপুর সীমান্তে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর আলম ওরফে খোকন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় এ গুলির ঘটনা ঘটে। বর্তমানে খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতের ভাগ্নে রাজু আহমেদ নিশ্চিত করেছেন। খোকন দৌলতপুর গ্রামের ইসহক আলী মন্ডলের পুত্র।
রাজু আহমেদ এবং মিলন নামে তার এক প্রতিবেশি জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে খোকন তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। দৌলতপুর গ্রামটি একাংশ ভারতের এবং এক অংশ বাংলাদেশের ভিতরে অবস্থিত। সীমান্ত ঘেষা ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বাগদা থানাধীন দৌলতপুর (ইন্ডিয়াপাড়া) গ্রামের হবিবরের পুত্র পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ি এবংকুখ্যাত সন্ত্রাসী সানোয়র ওরফে ফেন্সি সানোয়ার (৫৫), বাংলাদেশ অংশের দৌলতপুরের (বাংলাদেশ) মৃত খোরশেদের পুত্র আবুল কাশেম (৪৪), ঝিনাইদহে উপজেলার ভাটপাড়া গ্রামের বজলু ঘরের জানালা দিয়ে খোকনের উপর ৬ রাউন্ড গুলি করে। এর ভিতর তিনটি গুলি জাহাঙ্গীর আলম খোকনের গায়ে লাগে। দু’টি গুলির আঘাতে খোকনের বাম হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়। অপর একটি গুলি তার বুক ভেদ করে পেট ফুটো হয়ে বের হয়ে যায় । হামলাকারীদের মধ্যে সানোয়ার আহত খোকনের মামাতো ভাই। বজলু তার আপন ভগ্নিপতি। তারা সকলেই এলাকায় অস্ত্র ব্যবসায়ি ও মাদক হিসেবে পরিচিত।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তাদের মাদক ও অস্ত্র ব্যবসার ১৫ থেকে ১৬ লাখ টাকা জাহাঙ্গীর আলম খোকন আত্মসাৎ করেছে। এই টাকা নিয়ে তাদের ভিতর সাম্প্রতিক গোলযোগ হয় ।ওই গোলযোগের জেট ধরে ঘটনা ঘটে। তাদের ভিতর।এগুলো যোগের জের ধরে বুধবার দিবাগত গভীর রাতে ওই তিন সন্ত্রাসী ছাড়াও ভারতের কয়েকজন দুঃষ্কৃতিকারী নিয়ে সানোয়ার খোকনের বাড়ি হামলা চালায় এবং তাকে গুলি করে। রাজু আহমেদ জানিয়েছেন, ঘটনার পরপরই আমরা তাকে (খোকনকে) আহত অবস্থায় রাত ৩ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি। সেখান তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন । তখন তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সে ওই মেডিকেল কলেজের জরুরী বিভাগের ১০৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিবরন দিতে গিয়ে তার ভাই বাবু বলেন, ওই রাতে ভাইয়ের চিৎকার শুনে আমি দ্রুত ছুটে আসি। এসে দেখি আমার ভায়ের হাতে এবং পেটে গুলি লেগেছে। আরও তিনটা গুলি ঘরের মধ্যে দেয়ালে লেঘেছে। ঘরের মেঝেতে গুলির খোসাও পড়ে আছে।
সানোয়ার ভারতের নাগরিক। বাংলাদেশের বিভিন্ন থানাতে এই সানোয়ারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া চৌগাছা উপজেলার পূড়াপাড়া বাজারেও তার একটি বাড়িও রয়েছে। সানোয়ার চৌগাছার মাদক এবং অস্ত্র সাপ্লাই চেইনের গডফাদার। চৌগাছা দিয়ে যত ফেন্সিডিল বেশ কিছুনি আগে এই খোকন সানোয়ারের একটি মাদকের চালান বিজিবি দিয়ে ধরিয়ে দিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Next Article যশোরে ডাকাতি মামলায় ৪ জনের ৫ বছর করে কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?