By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার

Last updated: 2023/11/23 at 8:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : সারাদেশের মতো যশোরেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বস্তা প্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে চালের দাম। ব্যবাসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণে গত সপ্তাহ খানেক ধরে চালের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল কিনতে হিমশিম খেতে মধ্যেবিত্ত ও নিম্নবিত্তদের।
সরজমিনের যশোরের বড় বাজার চাউলের পাইকারী বাজার ঘুরে জানা গেছে, কাজল লতা চাউল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৪ টাকা, আগে ছিল ৫২ টাকা, মিনিকেট চাউল ৫৬ টাকা, আগে ছিল ৫৪ টাকা, স্বর্ণলতা চাউল ৫০ টাকা, আগে ছিল ৪৮ টাকা, বাসমতি চাউল ৬৮ টাকা, আগে ছিল ৬৬ টাকা। প্রতি ২৫ কেজির চাউলের বস্তায় দাম বেড়েছে ৫০ টাকা করে।
বড়বাজারে চাউলের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বস্তাপ্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেয়ে সবধরনের চাউলের দাম। আমাদের আড়ৎ ব্যবসায়ীরা বলছে ধানের দাম বাড়ার কারণে চাউলের দাম বেড়েছে।
তাপস কুমার কুন্ডু নামে আরেক চাল ব্যবসায়ী বলেন, আড়ৎদাররা দাম বাড়িয়ে আমাদের কাছে বিক্রি করে এজন্য আমরা বেশি দামে বিক্রি করছি। তারা বলছে পোকায় ধান ক্ষেত নষ্ট হওয়ার কারণে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য চাউলের দামও বেড়েছে।
শহরের বেজপাড়া থেকে এ বড়বাজারে চাল কিনতে আসেন দিনমজুর ইব্রাহিম হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘শাক-সবজির দাম বাড়লে দুইদিন ডাল ভাত খেয়ে থাকা যায়, কিন্তু চাউলের দাম এভাবে বাড়তে থাকলে কোন এক সময় ভাত না খেয়ে থাকতে হবে।’
শহরের চুয়াডাঙ্গা বাস্টান্ডের এক দোকান থেকে চাল কিনে ফিরছিলেন মনোয়ারা নানে এক পরিছন্ন কর্মী। তিনি বলেন, আমরা দিন এনে দিন খাই, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেলে আমরা হাড়ে হাড়ে এর যন্ত্রণা টের পাই। তিনি বলেন ‘অনেকবার পেপারে, সাংবাদিকদের লেখালেখি করতে দেখেছি, কিন্তু দিন শেষে কিছুই হয় না।’
এদিকে কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ হলেও তেমন ক্ষতি হয়নি, সকল ধরণের ধানের আশানরুপ ফলন হয়েছে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সমরেন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, এ বছর যশোর জেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে আমন ধানের ফলন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪০৬ হেক্টর জমিতে। সব মিলিয়ে সব প্রকার ধানের ফলন ভালো হয়েছে।
ধানের দাম বৃ্দ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়ে থাকে। এখন আমন ধান উঠছে, হয়তো সামনে ধানের দাম স্থিতিশীল হবে।
এদিকে এ অঞ্চলের ধান ভাঙিয়ে চাল তৈরি করে যশোরের চৌগাছার সলুয়া বাজার ও সদরের চুড়ামনকাঠি এলাকার আড়ৎদাররা। তার বলছেন চাউলের দাম বাড়েনি, পূর্বের দামে বিক্রি হচ্ছে। যশোর চুড়ামনকাঠি এলাকার বৃহৎ আড়ৎদার কামাল হোসেন বলেন, ইরি ধান উঠলে আমরা চাউল বিক্রি করেছি বস্তা ১৩শ’৫০ টাকা। এখনও একই দামে বিক্রি করছি। তবে মাঝে চার টাকা দাম কমেছিল, সেটি এখন বেড়েছে, এজন্য পাবলিক দাম বেড়েছে বলে দাবি করছে।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম ঢাকা পোস্টকে বলেন, আমরা বাজার তদারকি করছি। গত এক সপ্তাহে আমরা অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মূলত আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে আমরা বাজার মনিটরিং করছি।
তিনি বলেন, ধানের দাম বেড়েছে কি না, আর এ কারণে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে কিনা এটা খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বরকতুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ
Next Article মনিরামপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলান্ত লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?