By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে আউশ ধানের ফলন ভালো: দামে খুশি কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে আউশ ধানের ফলন ভালো: দামে খুশি কৃষক
তাজা খবরযশোর

যশোরে আউশ ধানের ফলন ভালো: দামে খুশি কৃষক

Last updated: 2024/11/05 at 9:19 AM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : কয়েকবছর ধরেই লক্ষ্যমাত্রার সমপরিমাণ আউশ ধান উৎপাদন হচ্ছে যশোরে। মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও ভালো বলছেন চাষিরা। জেলার বেশিরভাগ এলাকায় এখন চলছে আউশ ধান কাটা ও মাড়াই। বাজারে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।

যশোরের মনিরামপুর, বাঘারপাড়া, শার্শা ও অভয়নগর উপজেলার এখন পাকা ধানের ম-ম গন্ধ। তাই মাঠেও ব্যস্ততা বেড়েছে কৃষকের।

যশোর সদর উপজেলার কৃষক বশিরুল ইসলাম। ১২ কাঠা জমিতে এবারে আউশ ধানের চাষ করেছেন তিনি। যাতে কীটনাশক, শ্রমিকের মজুরিসহ সবমিলিয়ে খরচ হয়েছে ৬ হাজার টাকা। এবারে ফলন ভাল হওয়ায় সেই ফসল ২০ হাজার টাকার বিক্রি করবেন বলে আশাবাদী তিনি। আউশ ধান চাষি বশিরুল ইসলাম বলেন, ‘এখন আমি যদি ধান, বিচলী এগুলো বিক্রি করি তাহলে আমার বিশ হাজার মতো টাকা হবে। তা লাভজনক।’

এবার বিআর-২৬, ব্রি-২৮, ৪৮, ৫০, স্বর্ণ, শুভলতা, গণতারা, জিএস ওয়ান, জামাইবাবুসহ বিভিন্ন ধানের চাষ হয়েছে। আবহাওয়া ভাল থাকায় ফলন ভাল হওয়ার পাশাপাশি পোকামাকড় কম থাকায় কীটনাশক বাবদ খরচ কিছুটা কমেছে।

চাষিরা বলছেন, আউশ চাষের খরচ বোরো ধান চাষের চেয়ে অনেক কম। অন্যদিকে ধান চাষ শেষ করে একই জমিতে সবজি চাষ করতে পারায় বেশি লাভবান হওয়া সম্ভব বলছেন চাষিরা।

চাঁচড়া এলাকার কৃষক আব্দুল মজিদ বলেন, আমি ধান করেছি সাড়ে ৪ বিঘা। ‘রড মিনিকেট আর ৭৫’ খরচ হয়েছে ৩০ হাজার। ধান হবে প্রায় ৬০ মণ।

কৃষি বিভাগ বলছে, জেলায় এবছর ১৫ হাজার ৭৫ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্য নির্ধারণ হয়। যার সম্পূর্ণ জমিতে আবাদ হয় ধান। যেখান থেকে উৎপাদন হয় ৪৫ হাজার টন ধান। যাতে বাণিজ্য হবে অন্তত ২শ’ কোটি টাকা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মন্ডল বলেন, ‘আউশের উৎপাদন বাড়ানোর জন্য প্রত্যেককে আমরা প্রণোদনা দিয়ে সহায়তা করেছি। সেচ পাম্পকে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ গেল বছর এজেলায় ১৫ হাজার ৭০ হেক্টর জমিতে উৎপদান হয় ৪০ হাজার টন আউশ ধান। যাতে বাণিজ্য হয় ১শ কোটি ৯৫ লাখ টাকা।

করেস্পন্ডেন্ট November 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Next Article এক ডজন মামলার আসামী জাহাঙ্গীর মেম্বরের চাঁদাবাজি আর দখল বানিজ্যে অতিষ্ঠ বাগআঁচড়াবাসী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?