By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

Last updated: 2023/10/18 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : মিথ্যা তথ্য দিয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সম্মানহানীর অভিযোগে এক ইউপি সদস্য ইমরান হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক সাংবাদিক। গতকাল মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।
এদিকে মামলার খবর পেয়ে এদিন বিকেলে বাদী সাংবাদিক আবু তাহেরকে হত্যার উদ্দেশ্যে স্বশস্ত্র অবস্থায় তার শ্বশুর বাড়িতে হামলা করেছে ইমরান ও তার সহযোগিরা। পরে ঘটনাস্থলে বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে থেকে আবু তাহের মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় আরো একটি অভিযোগ দিয়েছেন।
আসামি ইমরান হোসেন সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের আলেক বিশ্বাসের ছেলে এবং বসুন্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বর।
ভুক্তভোগী আবু তাহের জানিয়েছেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকায় তিনি বসুন্দিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছিলেন। আবু তাহের কয়েক বছর আগে ইমরান মেম্বরের আপন চাচা আব্দুল হালিমের মেয়েকে বিয়ে করে সংসার করে আসছিলেন। ইমরানের নানা অপরাধ সম্পর্কে খোঁজখবর নেয়ায় ক্ষীপ্ত হয়ে এবং ইউপি সদস্য হিসেবে দাম্ভিকতার কারণে প্রায়ই সময় আবু তাহেরকে গালিগালাজ এবং খুন জখম করতে ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ইমরান হোসেন। তারই অংশ হিসেবে কয়েকদিন আগে লোহার রড নিয়ে তাহেরকে খুন করবে বলে প্রকাশ্যে এলাকার গ্রাম, বাজার ও রাস্তায় মহড়া দিয়ে আসছিল। শুধু তাই নয় গত ৮ অক্টোবর ইমরান হোসেনের নিজস্ব ফেসবুক (গউ ওগজঅঘ ঐঙঝঅওঘ) নামক আইডি থেকে আবু তাহেরের বিরুদ্ধে নানা ধরণের কুৎসা রটিয়ে পোস্ট করে। এছাড়া ইমরানের পোস্টেড কন্টেন্ট প্রিন্ট আউট করে বসুন্দিয়া মোড় বাজারে ছড়াইয়া দেয়। বিষয়টি জানতে পেরে গতকাল যশোর আদালতে মামলা করেছেন আবু তাহের। মামলাটি ডিবি পুলিশের উপর দায়িত্ব দিয়েছে আদালত।
এই খবরটি ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে আবু তাহেরের শ্বশুর বাড়িতে ষ¦শস্ত্র অবস্থায় ইমরান হোসেন, তার চাচা আব্দুল জলিল ও আবু হাসানসহ বেশ কয়েকজন হামলা করে। এসময় জীবন বাঁচাতে আবু তাহের জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করেন। এরপরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান, এএসআই সাইফুল ইসলামসহ ৮/১০ জন পুলিশ সদস্য আবু তাহেরের শ্বশুর বাড়ি হাজিন হন। কিন্তু ধুরন্দর ইমরান ও তার সহযোগিরা পুলিশের সামনেও আবু তাহেরকে মারপিট করতে উদ্যত হন।
ফলে এদিন রাতেই কোতোয়ালি থানায় আবু তাহের আরো একটি অভিযোগ দিয়েছেন।
আবু তাহের পরিবারসহ এখন জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এই কামরুজ্জামান বলেছেন, খবর পেয়ে আবু তাহেরের শ্বশুর বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাকুসহ দুই কিশোর আটক
Next Article যশোর ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

এমপি-মন্ত্রীদের শপথ কখন, জানালেন আইন উপদেষ্টা

By Staff Reporter 41 seconds ago
জাতীয়

নির্বাচন ঘিরে ৯৯৯-এ ৮৩৮০ কল, ৩৭১৩ অভিযোগ

By Staff Reporter 3 minutes ago
জাতীয়

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

By Staff Reporter 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?