By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে উদ্ধার কঙ্কালটি ছয় বছর আগে খুন হওয়া খুলনার রাজীবের

Last updated: 2023/01/19 at 5:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : হত্যার ৬ বছর পর যশোরে উদ্ধার কঙ্কালের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। শহরের পুরাতনকসবা নিরিবিলি এলাকার জনৈক বজলুর রহমানের জমির পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া ড্রামভর্তি কংকালটি রাজিব হোসেন কাজীর। তিনি খুলনা দিঘলিয়ার চন্দলিমহল এলাকার ফারুক হোসেনের ছেলে।

কঙ্কালের পরিচয় ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পিবিআই রিকসাচালক সালামকে আটক করেছে। এ ঘটনায় শেখ সজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আসামি করে নিহত রাজিব হোসেনের পিতা ফারুক হোসেন গত মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেছেন। আটক সালাম বর্তমানে যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার আবদার ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের মৃত নূর মিয়ার ছেলে। তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান আটক সালামকে আদালতে সোপর্দ করেছেন। রাজিব হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সালাম। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

যশোর পিবিআই পূর্বে করা জিডির সূত্র ধরে আদালতের আদেশে উদ্ধার কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ রাজিবের পিতা ও মাকে নিয়ে ঢাকা সিআইডি ফরেনন্সিক ল্যাবে নমুনা দেন। উদ্ধার কঙ্কালের সাথে নিখোঁজ রাজিবের পিতা ও মার ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। তখনই ধারণা করা হয় রাজিবকে হত্যা করে লাশ গুমের জন্য ড্রামে ভরে পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভিতর ফেলে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনার তদন্তকালে যশোর পিবিআই জানতে পারে, শেখ সজিবুর রহমানের বাড়িতে ওই সময় এক রিকসা চালক ভাড়া থাকত। সে রাজিব নিখোঁজ হওয়ার পর ওই বাড়ি থেকে অন্যত্র চলে গেছে। রিকসা চালকের সন্ধান চালিয়ে ওই রিকসা চালক সালামকে গত সোমবার তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক সালাম জানায়, সে সজিবুর রহমানদের বাড়িতে ভাড়া থাকত। ২০১৬ সালের মাসের কোন একদিন সন্ধ্যায় সজিবুর রহমান ও অপরিচিত ব্যক্তি তার রিকসায় সদরের পাগলাদহ গ্রাম থেকে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করে সজিবুরের বাসায় এনে রাখে।

জিজ্ঞাসাবাদে সালাম আরো জানায়, সেদিন রাতে সজিবুরসহ অপরিচিত ব্যক্তিরা রাজিবকে হত্যা করে লাশ ড্রামে ভরে তার রিকসায় করে সজিবুর রহমানের অফিসে নিয়ে যায়। এরপর রাজিবের লাশ গোপন করার জন্য সজিবুরসহ অন্যরা বাথরুমের সেফটি ট্যাংকের ভিতর ড্রাম ফেলে দিয়ে মাটিচাপা দেয়। এর কয়েক দিনপর সজিবুর তার অফিস ভেঙ্গে ফেলে দিয়েছিল। সালাম বিষয়টি বুঝতের পেরে তার বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া নিয়ে বসবাস করছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চোর সন্দেহে প্রতিবন্ধীকে মারপিট
Next Article খুলনা মহানগর যুবলীগের নেতৃত্বে আসতে পারেন দুই ছাত্রলীগ নেতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?