By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে এসএসসির হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যশোরে এসএসসির হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে এসএসসির হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার

Last updated: 2022/10/05 at 11:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এমএম বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
তিনি জানান, তিনি এসএসসি পরীক্ষার পরীক্ষক। মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া-ধোপাদি সড়কে কোন স্থানে তার মোটরসাইকেল থেকে পড়ে যায়। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। তিনি আরো জানান, সারারাত পাগলের মত ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয়া যায়।
ওসি একেএম শামীম হাসান জানান, খাতা হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও জানা নেই।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের কোন তথ্য জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 5, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমাদের মাতৃভূমি অসম্প্রদায়িক চেতনার : ডিআইজি মহিদ উদ্দীন
Next Article তালায় দিনব্যাপী মৃৎশিল্প মেলা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?