By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই

Last updated: 2023/05/06 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

যশোর প্রতিনিধি : যশোরে লক্ষাধিক টাকা চাঁদা দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারপিট ও জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে জানান, তার একটি কাপড়ের দোকান আছে যশোর কালেক্টর মার্কেটের সামনে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেখে নেওয়া সহ জীবননাশের হুমকি দেয়। একপর্যায়ে গত ৫মে বেলা দুইটার দিকে শেখহাটির বাসা থেকে মোটরসাইকেল যোগ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শেখহাটি বাবলাতলা পলিথিন কারখানার সামনে পৌঁছালে, শেখহাটি এলাকার মৃত আবু জেহের এর পুত্র মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মনিরুল ইসলাম (৪৩) ঘুরুলিয়ার সাদ্দাম মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে রাসেল (৩৪) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি ও আমাকে মারপিট করে। আমার মোটরসাইকেল নিয়ে যাবার চেষ্টা করে। ও বলে তোর কোন “বাপ আছে আজ তোকে ঠেকাবে” এসময় আমি ৯৯৯ ফোন করলে আসামিরা আমাকে আরো মারপিট করে আমার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায় এর মধ্যে সংবাদ পেয়ে পুলিশ পৌঁছালে আসামিরা দ্রুত আমার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী আমাকে উদ্ধার ও তাদের সহযোগিতায় আমাকে যশোর হাসপাতালে ভর্তি করে দেয়। আসামিরা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে চলে যায়। অভিযোগকারী ইসরাইল হোসেন জানান, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গতকাল যশোর কোতোয়ালি থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।অভিযোগে ইসরাইল হোসেন জানিয়েছেন আসামীরা দীর্ঘদিন ধরে তার কাছে টাকা পয়সা দাবি করে আসছিল। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা রয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেন। এবিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ ইকরামুল হুদা বলেছেন, ঘটনাটির একটি অভিযোগ আমি পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে আইনজীবীর বাসায় চুরি, তিন চোর আটক
Next Article হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দু’নেতার মুক্তির দাবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?