By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ছিনতাইকৃত ৫০ ভরি সোনা উদ্ধার, আটক ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ছিনতাইকৃত ৫০ ভরি সোনা উদ্ধার, আটক ৩
যশোর

যশোরে ছিনতাইকৃত ৫০ ভরি সোনা উদ্ধার, আটক ৩

Last updated: 2023/01/29 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর থেকে এক মাস আগে সাতক্ষীরার পাটকেলঘাটার এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া সোনাসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের মধ্যে দুইজন ছিনতাইকারী ও এক জন জুয়েলার্স মালিক। আটক দুই ছিনতাইকারীকে নিয়ে গতকাল যশোর শহরের কাপুড়িয়াপট্টির দুই জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। আটক তিন জন হচ্ছে ছিনতাইয়ের সাথে জড়িত সাইফুল ইসলাম ও শাহারিয়ার এবং তাদের স্বীকারোক্তিতে আটক শহরের চুড়িপট্টি মোড়ের জিএম গোল্ড নামের একটি জুয়েলার্সের মালিক বাবু দত্ত।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের আরাধ্য জুয়েলার্সের মালিক রণজিত দের ছেলে গোপীদে যশোর শহরের ষষ্ঠীতলার সোনা ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে ৭৪ ভরি সোনা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে যশোর -মণিরামপুর সড়কের সতীঘাটায় পৌঁছালে দুটি প্রাইভেটকারে করে দুর্বৃত্তরা এসে তার গতিরোধ এবং মারধর করে ৭৪ ভরি সোনা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রনজিতদে কোতয়ালি থানায় মামলা করেন।

পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে যশোর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে সোনা ছিনতাইয়ের সাথে জড়িত সাইফুল ইসলাম ও শাহারিয়ার নামে দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের স্বীকারোক্তিতে শহরের চুড়িপট্টি মোড়ের জিএম গোল্ড নামে একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক বাবু দত্তকে আটক করা হয়। বাবু দত্ত ওই ছিনতাইকারীদের কাছ থেকে ৫০ ভরি সোনা কিনেছিলেন।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে বাবু দত্ত ডিবি পুলিশকে জানিয়েছেন, তিনি একই এলাকার নিলয় জুয়েলার্সে ৩০ ভরি ও বিশ্বরুপ জুয়েলার্সে ২০ ভরি স্বর্ণ বিক্রি করেছেন। পরে তার দেয়া স্বীকারোক্তিতে নিলয় জুয়েলার্স ও বিশ্বরূপ জুয়েলার্স থেকে ওই ৫০ ভরি সোনা উদ্ধার করা হয়। সূত্র আরও জানায়, ছিনতাই হওয়া বাকি ২৪ ভরি সোনা অপর এক ছিনতাইকারীর কাছে রয়েছে। তাকে আটক ও সোনা উদ্ধারের চেষ্টা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়ায় পাউবো’র জমি দখল করে শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান!
Next Article মোল্লাহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 1 week ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?