By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে পল্লী বিদ্যুতের মাল চুরির ঘটনায় আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে পল্লী বিদ্যুতের মাল চুরির ঘটনায় আটক ২
তাজা খবরযশোর

যশোরে পল্লী বিদ্যুতের মাল চুরির ঘটনায় আটক ২

Last updated: 2024/10/30 at 11:26 AM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা থেকে পল্লী বিদ্যুতের ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে চোরাই মালামালের একটি অংশ ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে যশোরের কেশবপুরের হাসানপুর গ্রামের আবুল হোসেন শেখের ছেলে আল আমিন (১৯) ও ঢাকা শ্যামপুরের ধোলাইপাড়ের আমিনুল হকের বাসার ভাড়াটিয়া শাহীন মিয়া (২৪)। শাহীন মাদারিপুরের কাঠালবাড়ির চর এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যেকোনো সময় যশোরের ঝিকরগাছার বাকড়া বাজারে পল্লী বিদ্যুতের সাবকন্ট্রাকটার আজগার আলীর ভাড়া করা গোডাউন থেকে ২০ লাখ ২২ হাজার টাকার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মালামাল চুরি হয়। যা ঝিকরগাছা হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়নের জন্য নেয়া ওখানে রাখা ছিল। চুরির এঘটনায় আজগর আলী ঝিকরগাছা থানার মামলা করেন নাম্বার ১৪। মামলাটি তদন্তের জন্য ডিবিকে নিদেশনা দেয়া হয়। প্রাথমিক তদন্তে নেমেই এসআই মফিজুল ইসলাম,পিপিএম ২৮ অক্টোবর রাতে ঘটনায় জড়িত প্রধান আসামি আল-আমিনকে আটক করেন। তার তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর দেবব্রতের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল-মামুন, এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি টিম ওই রাতেই ঢাকার যাত্রাবাড়ি-শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চোরাই ৮টি ট্রান্সফরমার এর বডি, প্লেট, টানা তার, যন্ত্রপাতি উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে, আটককৃত প্রধান আসামি আল-আমিন দীর্ঘদিন পল্লী বিদ্যুতের লেবার হিসেবে কাজ করে ছোট খাটো চুরি সংঘটিত করে আসছিল। পরে পাটকেলঘাটার আরেক সাবকন্ট্রাকটার আল-আমিনের সাথে যোগসাজসে ঠিকাদারের গোডাউনে থাকা ২০ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে ঢাকা যাত্রাবাড়ির সালাহউদ্দিনের আয়রন ঘরে বিক্রি করে। এই ঘটনায় শাহীন সম্পৃক্ত।

ডিবির অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ দিক-নির্দেশনায় ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

করেস্পন্ডেন্ট October 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে লাগামহীন দ্রব্যমূল্যে অসহায় শ্রমজীবী নারী পুরুষ
Next Article নড়াইলের চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?