By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার মিছিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার মিছিল
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার মিছিল

Last updated: 2024/08/02 at 6:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি :প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে যশোরের রাজপথ প্রকম্পিত করলো ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে সফল হলো গণমিছিল।

কর্মসূচিকে ঘিরে ২ আগস্ট শুক্রবার বেলা তিনটা থেকে শহরের পালবাড়ি অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও মোনাজাত করেন। এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

এসময় আশ-পাশের প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাধারণ জনতা, যশোরের বেশ কিছু আইনজীবী,সাংবাদিক, অভিভাবক ও অন্যান্য পেশার মানুষ তাদের সাথে স্বতস্ফুর্ত সংহতি প্রকাশ করেন। কিছুক্ষণ পর তারা জড়ো হয়ে গণমিছিল শুরু করে। মিছিলে তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছিল।

স্লোগান ছিল এরকম, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না। দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। এই রক্তের বন্যায়,ভেসে যাবে অন্যায়। আমার ভাই মরলো কেন? খুনি হাসিনা জবাব দে। ছাত্রদের বুকে গুলি কেন? খুনি হাসিনা জবাব দে। এক দুই তিন চার শেখ হাসিনা তুই গদি ছাড়! আপোস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম। ডিকটেটরের দুই নয়ন উন্নয়ন উন্নয়ন। শেম, শেম হাসিনা। ছি! ছি! হাসিনা, লজ্জায় বাঁচিনা।

এধরনের নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে। পুলিশ লাইন রোড হয়ে পুরাতন বিমান অফিস মোড়ে কিছু সময় দাঁড়িয়ে সমাবেশ করে তারা। সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন ছাত্র এবং মায়েরা বক্তৃতা করেন। এসময় মায়েরা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সাথে নিয়ে রাজপথে নেমে আসার আহবান জানান। তারা বলেন, আমাদের ছেলেদের বুকের তাজা রক্ত ঝরেছে। আমরা খুনি হাসিনা পতন ছাড়া রাজপথ ছাড়বো না।

পরে আবার মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থীর সাথে তাদের অভিভাবক এবং কিছু পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল অব্যহত রাখে ছাত্ররা। বৃষ্টির মধ্যে মিছিল চলাকালে আশ-পাশের বাসা-বাড়ির মহিলাদের পলিথিন নিয়ে এসে ছাত্রদের হাতে দিয়ে সহযোগিতা করতে দেখা যায়। পলিথিনগুলো দিয়ে ছাত্ররা বৃষ্টিতে কেউ তাদের মাথা এবং কেউ মোবাইল ফোন রক্ষা করার চেষ্টা করেন। উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীদের মিছিলে অংশ নিয়ে  স্লোগান দিতে থাকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় হাকডাকে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ‘মাঠা’
Next Article ডুমুরিয়ায় দুর্বৃত্তের হামলায় দম্পতি আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?