By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

Last updated: 2023/11/06 at 3:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বাসীর আয়োজনে রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ এর অপসারণ ও বিদ্যালয়ের মূল গেট দখলমুক্ত করার দাবিতে রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

এ সময় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ পারভেজ, বাবু, যুবলীগ নেতা জাহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জি.এম সবুজ হাসান, রূপদিয়া বাজার বণিক সমিতির সদস্য মনিরুল সহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।

যশোর সদরের রূপদিয়া ওয়েলফেয়ার একামেডি, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৭০ বছরের অধিক সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কিছুদিন ধরে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ উঠলেও, জেলা শিক্ষা কর্তৃপক্ষ নিরব থাকায় অভিযুক্তরা প্রতিনিয়ত নিত্যনতুন দুর্নীতিতে লিপ্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এলাকাবাসী বলেন, একজন প্রধান শিক্ষক যদি হয় দুর্নীতিগ্রস্ত, তার মানসিকতা যদি হয়, নীতি বিবর্জিত, তাহলে ওই প্রতিষ্ঠান থেকে কখনোই ভালো কিছুর আশা করা যায় না। সম্প্রতি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ করে প্রধান শিক্ষক জহুরুল পারভেজ সেখানে একটি দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় রূপদিয়া জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিনে যেয়ে দেখা যায়, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর নাম সম্বলিত গেটটি ইটের দেয়াল দিয়ে বন্ধ করে বালি ভরাট করে পাশের দোকানের সাথে মিল রেখে একটি কক্ষ তৈরি করা হচ্ছে। এলাকার একাধিক ব্যক্তি জানান, স্কুলের প্রধান শিক্ষক জহুরুল পারভেজ নিজের খেয়াল খুশি মতন স্কুলের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ডেটটি বন্ধ করে একটি দোকান ঘর তৈরি করছে এক প্রকার জোর করে।

রূপদিয়া ওয়েলফার একাডেমির সেই ১৯৫২ সালে প্রতিষ্ঠাকালীন স্মৃতির সাথে জড়িত গেটটি বন্ধ করে দোকান ঘর তৈরি করার কারণ সম্পর্কে জানতে প্রধান শিক্ষক জহুর পারবেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রতিনিধির সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তার ব্যবহৃত ০১৭১৮-৭৬৬৩১১ নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্কুলের বর্তমান অভিভাবক সদস্য ছাত্রছাত্রী রূপদিয়ার সুধীজন মহল সামাজিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষের দাবি স্কুলের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত প্রতিষ্ঠাকালীন মূল গেটটি পুনঃনির্মাণ পূর্বক আধুনিকভাবে তৈরি করে, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের রাস্তা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জন্মদিনে শচীনকে ছুঁলেন কোহলি
Next Article যশোরে অস্ত্র মামলায় মাহিদিয়ার জসিমের বিরুদ্ধে চার্জশিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?