By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ভেলপুরি খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ভেলপুরি খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ভেলপুরি খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা আটক

Last updated: 2025/04/03 at 3:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যশোরের অভয়নগরে ভেলপুরি খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ভেলপুরি খান। পরে গভীর রাত থেকে তারা পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। পরদিন পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ওই ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ভেলপুরি বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারী শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
Next Article মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?