By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন

Last updated: 2024/02/21 at 6:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে যশোরের ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরবনাথ সংস্কার আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবির পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ভৈরব নদ যশোর অঞ্চলের অন্যতম নদী। ব্রিটিশ আমল থেকে এই নদের উপরে অত্যাচার চলছে। নদের মুখে নির্মাণ করা হয়েছে দর্শনা চিনিকল। এছাড়া অপরিকল্পিত ৫২টি ব্রিজ, পোল্ডার, স্লুইসগেটের কারণে পানি প্রবাহ, জীব-বৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে। নদী সংস্কারে শত-শত কোটি টাকা ব্যয় হলেও সমস্যার সমাধান হয়নি। বরং পরিস্থিতি আরো জটিল হয়েছে, অর্থ অপচয় হয়েছে। এ সকল কর্মকান্ডে ব্যাপক দুর্নীতি-অনিয়ম লাখ্য করা গেছে। এই পরিস্থিতি অবসানে মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরবের সংযোগ ঘটাতে পারলে যুগান্তকারী ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। দক্ষিণ-পশ্চিমা লের নদীসমূহ প্রবাহ ফিরে পাবে, ভবদহসহ উপকূলীয় জলাবদ্ধতা নিরসন হবে। সমুদ্র থেকে উঠে আসা পলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। নওয়াপাড়া-খুলনা নদীবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের নাব্যতা বৃদ্ধি পাবে। সুন্দরবনও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। কৃষি উৎপাদনে নৌ-চলাচলে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।
এজন্য উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদী সংযোগ দ্রুত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের উপর ব্রীজ নির্মাণ কাজ বন্ধ, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল কপালিয়াসহ বিলে বিলে টিআরএম চালু ও ভৈরব, কপোতাক্ষ সংস্কারে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
এরপর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ভৈরব নদ সংস্কার আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সভাপতি রুকুন-উদ-দৌল্লা, মোবাশ্বার হোসেন বাবু, জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, এড. আবুল হোসেন, এড. মাহমুদ হাসান বুলু, হাচিনুর রহমান, এড. আমিনুর রহমান হিরু, আব্দুর রহিম, অনিল বিশ্বাস, মিজানুর রহমান, আবু সাঈদ নাসির আহমেদ সেফাড প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে অবাধে চলছে পারশে পোনা নিধন
Next Article প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে খুবি উপাচার্যের মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 5 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 6 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 7 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?