By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে সড়কে গাছ ও বালির স্তুপ ফেলে বাধা, দ্রুত সরাল পুলিশ

Last updated: 2025/11/17 at 9:42 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE
যশোর অফিস : যশোর–বেনাপোল ও যশোর–খুলনা মহাসড়কের দুটি স্থানে দুর্বৃত্তরা গাছ ও বালির স্তুপ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। রোববার রাত ১২টার দিকে এসব ঘটনা ঘটে। তবে দ্রুতই হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানায়,যশোর সদরের মালঞ্চি এলাকায় দুর্বৃত্তরা একটি কাটা রেন্ট্রি গাছ রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ও চাঁচড়া ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করেন। হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন বলেন, “গাছটি রাস্তার পাশের ছিল না, বাইরে থেকে এনে ফেলা হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো সমস্যা হয়নি।”
অন্যদিকে যশোর–খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় রাস্তায় বালির স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বালি ফেলে ব্যারিকেড তৈরির বিষয়টি অস্বীকার করে বলেন, “রাতভর টহল জোরদার ছিল, এমন কোনো ঘটনা নিশ্চিত হয়নি।”
এদিকে যশোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল রাতেই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। তিনি দাবি করেন, যশোর–খুলনা মহাসড়কেও বালি ফেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। তবে পুলিশ এ দাবি নিশ্চিত করতে পারেনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাতে যশোরে নানা গুজব ছড়িয়ে পড়ে। গুজব ওঠে টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৩০ বছরে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়েছে ৭ ফুট বিপদে ১৩ জেলা
Next Article অভয়নগরে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 34 minutes ago
আন্তর্জাতিক

রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত হয়েছেন ২০২৫ সালে

By Online Desk 37 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মশার উপদ্রব, মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 34 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?