By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ আহত ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ আহত ৩
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ আহত ৩

Last updated: 2025/01/06 at 9:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস :  যশোরে লিটন পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন (২৭) আহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিন আরও দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দু’ব্যক্তি জখম হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার হুমায়রা আক্তার উন্নত চিকিৎসার জন্য ছাত্র সমন্বয়ক মারুফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।

আহত মারুফ হোসেন ময়মনসিংহ শহরে হরমুজ আলীর ছেলে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্সের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

এদিকে অপর দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের ইয়ামিন বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস(৪৫) ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নুর ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন(৩৫)।

আহত মারুফ হোসেনের ভাই সারোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের আসছিলেন। পথিমধ্যে শহরের পালবাড়ি মোড়ে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারুফ মোটরসাইকেল নিয়ে পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সার্জারি ওয়ার্ডের ডাক্তার হুমায়রা আক্তার জানিয়েছেন, ছেলেটির অবস্থা খুবই খারাপ। তার মুখের চামড়া উঠে গেছে। হাত ভেঙে গেছে। মাথায় ও বুকে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত  হয়েছেন। বিধায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৮টার দিকে আসলাম (৪৫) বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাজারে আসছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগলে তিনি ছিটকে রাস্তার উপরে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে এদিন সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কাজের জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সদর উপজেলার বাহাদুরপুর পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ইব্রাহিম রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

সার্জারি বিভাগের ডাক্তার হুমায়রা আক্তার জানান, আহত আসলাম ও ইব্রাহিমের শারীরিক অবস্থা ভালো। তাদেরকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে প্রতারণার অভিযোগে মামলা
Next Article যশোরে ট্রাকে ডাকাতির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনায় নারী আসনে মনোনয়ন প্রত্যাশী লিপিকা সরকার

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনা

রূপসার জাবুসায় গুপিয়ার খালের গই ঘরে আগুন

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?