By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
তাজা খবরযশোর

যশোরে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

Last updated: 2024/12/30 at 9:36 PM
করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

যশোর অফিস : যশোর গ্রামাঞ্চলে জনসাধারণকে সেবা প্রদান সংক্রান্ত বিষয়ে ও গ্রাম আদালতের কার্যক্রম জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং বিচার বিভাগে জনগণের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের অধীনে গ্রাম আদালত সক্রিয়করণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক, স্থানীয় সরকার মোঃ র‌ফিকুল হাসান। তিনি বলেন, উচ্চ আদালতের মামলা জট কমানোর লক্ষ্যে সরকার গ্রাম আদালতকে সক্রিয় করছে। তবে সাধারণ মানুষ এখনো গ্রাম আদালত সম্পর্কে সচেতন নয়। তাই জনসাধারণকে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই ধরনের সমন্বয় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাড. মহিতোষ কুমার রায় গ্রাম আদালত আইন, প্রকল্পের অগ্রগতি এবং গ্রাম আদালত সক্রিয়করণে সকলের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালতে স্বল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। কোন উকিল রাখার প্রয়োজন নেই। ফলে মানুষ হয়রানিমুক্ত হয়ে বিচার পাবে।

সভায় উপস্থিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাম আদালত সক্রিয়করণে তাদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন। তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে সচেতন করার প্রতিশ্রুতি দেন।

সরকারি বিভিন্ন দপ্তরের জেলা কর্মকতা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্পের স্টাফবৃন্দ।

করেস্পন্ডেন্ট December 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আটক ৪
Next Article যশোরের বিতর্কিত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বিদায় সংর্বধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?