
যশোর অফিস : যশোরে শীতের মধ্যে স্কুলে এসে অসুস্থ হযে পড়েছে বর্ষা (১৬) নামে নবম শ্রেনির ছাত্রী। সে যশোর শহরের মিউনিসিপাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং শহরের রেলগেট এলাকার মিজান মাতুব্বরের মেয়ে। স্কুলের শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে বর্ষা বুধবার সকাল ১০টার দিকে ক্লাসের অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এনে ভর্তি করে দেন। বর্তমানে সে যশোর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সত্যতা স্বীকার করে শিক্ষক বলেন, মেয়েটিকে তার বাবার কাছে দেয়া হয়েছে বলে তিনি জানান।