By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Last updated: 2023/08/28 at 11:26 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

যশোর অফিস : যশোর সদরের লেবুতলা গ্রামের কিশোর রুবেল হত্যার দীর্ঘ ১৮ বছর পর মামলার রায়ে ফুফাতো ভাই রফিককে আমৃত্যু কারাদণ্ড, চাচা ও চাচাতো ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে লিটন হোসেন এবং শর্শুনাদাহ গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে ভাগ্নে রফিকুল ইসলাম রফিক। বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, লেবুতলা গ্রামের আব্দুল মাজেদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল আসামি ভাই আব্দুল লতিফের পরিবারের সাথে। এরই ধারাবাকিতকায় আব্দুল লতিফ ও তার সহযোগীরা প্রায় আব্দুল মাজেদের পরিবারের সদস্যদের মারপিট ও বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। ২০০৫ সালে ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মাজেদের ছোট ছেলে রুবেল (১২) ঘর থেকে বের হয় বাথরুমে যাওয়ার জন্য। এরপর রুবেল ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন সারারাত ধরে খোঁজাখুজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরদিন সকালে পাশের জঙ্গলের একটি গর্তের ভিতর থেকে রুবেলের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ওই নিহত রুবেলের পিতা আব্দুল মাজেদ তার ভাই-ভাইপো ও ভাগ্নেকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় এজাহারনামীয় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুল হক। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় লতিফের স্ত্রী হালিমা ও একই গ্রামের বাচ্চু বিশ্বাসের অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রফিককে আমৃত্যু কারাদণ্ড ও আব্দুল লফিত এবং তার ছেলে লিটনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে রায়ে। দণ্ডপ্রাপ্ত সকলে কারাগারে আটক আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২৫ সালের মধ্যে যক্ষ্মায় মৃত্যুহার কমবে ৭৫ শতাংশ
Next Article নলিয়ান দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী

By Tanvir 40 seconds ago
সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?