By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ধামাচাপার চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ধামাচাপার চেষ্টা
যশোর

যশোরে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ধামাচাপার চেষ্টা

Last updated: 2023/01/29 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজার এলাকায় চারজনের ওপর হামলা চালিয়ে আহত ও মোবাইল ব্যাংকিংয়ের ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ঘটনায় পুলিশ এখনও কোন মামলা নেয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার করা হচ্ছে। এঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ নিরব থাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে হামলাকারীরা। তারা নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে অভিযোগ তুলে নেয়ার জন্য। বাঁদিও তার পরিবার সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগে জানা গেছে,গত ২২ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে দুর্বৃত্তদের হামলায় রঘুনাথপুর গ্রামের স্ব ঁঢ়পন সরকারের ছেলে যশোরের আব্দুল রাজ্জাক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রায়হান পারভেজ (১৭), ভাই নাইম ইসলাম (২২), জলিল শেখের ছেলে একলাছ শেখ (৩৫) ও আমির শেখ (৫০) আহত হয়। আহতদের মধ্যে রায়হানের অবস্থা গুরুতর হওয়ায় সে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। একটি তুচ্ছ ঘটনা নিয়ে ওই রাতে চাড়াভিটা বাজারে শালিস হওয়ার কথা ছিল। এ শালিসে যাওয়ার সময় পাকের আলী গ্রামের মৃত জাফর সরদারের ছেলে আমিনুর সরদারের নেতৃত্বে কুতুব, ইমন, আরিফ, সুমন, নারকেলবাড়িয়া গ্রামের রনু, রঘুনাথপুর গ্রামের হৃদয়, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শরিফ, আলামিনসহ অজ্ঞাতনামা আরো ৮/১০জন ওই চারজনের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আহত করে। এসময় তারা নাইমের কাছে থাকা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় বাঘারপাড়া থানায় তাদের নামে অভিযোগ করা হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। একারণে হামলাকারীদের হুমকি-ধামকির মধ্যে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে বাদীপক্ষ। বাজারে ব্যবসা বাণিজ্য করতে ভয় পাচ্ছে তারা। হামলার পরে তিনদিন ধরে নাইমের পরিবহন কাউন্টার ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানসহ তিনটি দোকান বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, চাড়াভিটা বাজার এলাকায় সন্ত্রাসী কুতুবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে প্রতিবাদ করলে তাকে হুমকি ধামকি দেয়া হয়। হামলা চালিয়ে আহতও করা হয়। যার সর্বশেষ শিকার ওই চারজন। সম্প্রতি কুতুব মাদক মামলায় আটক হয়ে কারাগারে থাকার পর জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় নেমে পড়েছে। তার নামে কয়েকটি মাদকসহ অন্য মামলা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next Article হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?